• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

সংগীত শিল্পীর জীবন নিয়ে চলচ্চিত্র ‘সাইলেন্স’

আবছার উদ্দিন অলি
প্রকাশিত: নভেম্বর ১৩ ২০২৫, ১৬:৩০ অপরাহ্ণ
অ- অ+
সংগীত শিল্পীর জীবন নিয়ে চলচ্চিত্র ‘সাইলেন্স’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

একটি গ্রামের মেয়ের সঙ্গীতযাত্রার গল্প। সে লোকশিল্পী বাবার কাছ থেকে দোতারা আর গান শেখে। তার কণ্ঠে গ্রামের মাটির গন্ধ, কিন্তু হৃদয়ে শহরের স্বপ্ন। পরিবারের আপত্তি আর সমাজের বাঁধা পেরিয়ে সে বাবাকে রাজি করায় এবং শহরে আসে নিজের কণ্ঠকে বড় মঞ্চে তুলে ধরতে।

শহরের ব্যস্ত জীবনে সে শুরু করে নতুন সংগ্রাম—নিজের জায়গা করে নেওয়ার লড়াই। তার গান মিউজিক ডিরেক্টরের কানে পৌঁছে, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার খ্যাতির পথচলা। সে ধীরে ধীরে হয়ে ওঠে দেশের জনপ্রিয় রক স্টার।

তবে খ্যাতির আলোতেও তার ভেতরে জাগে প্রশ্ন—সে কি নিজের শিকড়কে ভুলে যাচ্ছে, নাকি সেই সুরের ভেতরেই খুঁজে পাচ্ছে নিজের সত্য পরিচয়?

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স: এ মিউজিক্যাল জার্নি’ বর্তমানে দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে, যা চলচ্চিত্রপ্রেমী ও সংগীত অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গুণী এই শিল্পীর পরিচালনায় অভিষেক হওয়া এই চলচ্চিত্রটি একটি মিউজিক্যাল ড্রামা, যার গল্প আবর্তিত হয়েছে গ্রামের এক বাউল ঘরের মেয়ের সংগীত যাত্রাকে কেন্দ্র করে। ফোক গান গেয়ে যিনি খ্যাতি অর্জনের আশায় শহরে আসেন, কিন্তু জৌলুস ও প্রতিযোগিতার ভিড়ে তার ভেতরের গানের আসল সত্তাটি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে।

পরিচালক ইমন সাহা এই ছবিতে জাগতিক জীবনের লোভ এবং আধ্যাত্মিক আত্ম-অনুসন্ধানের মধ্যেকার সূক্ষ্ম সম্পর্ককে শৈল্পিকভাবে তুলে ধরেছেন, যা দর্শকদের একটি নতুন ধারার গল্পের স্বাদ দিচ্ছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা—যার মধ্যে রয়েছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার ও আজাদ আবুল কালাম। এসব তারকার সমাবেশ ছবিটির গল্পের গভীরতাকে আরও ফুটিয়ে তুলেছে।

দেশের আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী, বগুড়া মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়া স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে।

এই চলচ্চিত্রটির প্রচারণা ও দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার লক্ষ্যে মঙ্গবার (১১ নভেম্বর) ‘সাইলেন্স: এ মিউজিক্যাল জার্নি’ সিনেমার সম্পূর্ণ টিম চট্টগ্রামে এসেছে। এ দিন স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রদর্শনী, যেখানে দর্শকদের তাদের প্রিয় তারকাদের সঙ্গে সিনেমাটি দেখার এবং সরাসরি কথা বলার এক চমৎকার সুযোগ থাকবে।

সুরকার থেকে চলচ্চিত্র পরিচালক হিসেবে ইমন সাহার এই নতুন যাত্রা এবং একঝাঁক প্রতিভাবান তারকার উপস্থিতি ‘সাইলেন্স’ চলচ্চিত্রটিকে চলতি বছরের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিনেমাটিতে প্লেব্যাক করেছেন শিল্পী কোনাল, বর্ষা আচল, কিশোর দাশ, শাহরিম মিম ও সুমন রায়।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.