• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

শনিবার টিআইসিতে নন্দনের নাটক সাজঘরের দুই প্রদর্শনী

চট্টগ্রাম
প্রকাশিত: অক্টোবর ১৩ ২০২৫, ১৬:১৮ অপরাহ্ণ
অ- অ+
শনিবার টিআইসিতে নন্দনের নাটক সাজঘরের দুই প্রদর্শনী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘সাজঘর’ মঞ্চস্থ হতে যাচ্ছে চট্টগ্রামে। আগামী ১৮ অক্টোবর শনিবার বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হবে।

নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও নির্মাণ করেছেন শাহরিয়ার হান্নান। প্রযোজনায় রয়েছে চট্টগ্রামের উদীয়মান নাট্যসংগঠন স্কেচ গ্যালারি নন্দন।

‘সাজঘর’ কেবল একটি থিয়েটারভিত্তিক নাটক নয়—এটি একজন অভিনেতার শিল্পীসত্তা ও ব্যক্তি-সত্তার দ্বন্দ্ব, এবং গ্রুপ থিয়েটারের সংগ্রাম, আত্মত্যাগ ও মানবিক টানাপোড়েনের বাস্তবচিত্র তুলে ধরে। নাটকটির মাধ্যমে থিয়েটার অঙ্গনের অপ্রকাশিত দিক— বন্ধুত্ব, প্রেম, হিংসা, নিঃসঙ্গতা ও আত্মপরিচয়ের অনুসন্ধান—দর্শকদের সামনে উন্মোচিত হবে।

পরিচিত থিয়েটার প্রাঙ্গণ, মহড়াকক্ষ ও মঞ্চের পেছনের আলো-আঁধারির ভেতর দিয়ে নাটকটি একদল স্বপ্নবান মানুষের যাত্রাপথকে চিত্রিত করে, যারা আর্থিক অনিশ্চয়তার মধ্যেও মঞ্চে শিল্পের আলো জ্বালাতে চান। নির্মাতার ভাষায়, ‘সাজঘর কেবল একটি নাটক নয়, এটি থিয়েটার চর্চার আত্মবিশ্লেষণ ও শিল্পের প্রতি এক অমোঘ দায়বোধ।’

করোনা-উত্তর চট্টগ্রামে মঞ্চনাটক নির্মাণে সক্রিয় ভূমিকা রাখছে স্কেচ গ্যালারি নন্দন। চট্টগ্রামের পাঁচ দশকের নাট্যচর্চার স্থিরচিত্র সংগ্রহ ও প্রদর্শনীর মাধ্যমে তারা নাট্যাঙ্গনে দৃষ্টি আকর্ষণ করে। ‘ভালোবাসি ভালোবাসি’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়; এবার ‘সাজঘর’ দিয়ে তারা সেই নাট্যযাত্রায় নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে।

নাটকটিতে অভিনয় করবেন — সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.