• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেল অপো এ৬ প্রো

ঢাকা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮ ২০২৫, ১৭:৫৭ অপরাহ্ণ
অ- অ+
হিট, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে বুয়েটের স্বীকৃতি পেল অপো এ৬ প্রো
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

তাপ নিঃসরণ (হিট ডিসিপেশন), নেটওয়ার্ক স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিউরেবিলিটিতে শীর্ষ পারফরম্যান্সের জন্য আসন্ন অপো এ৬ প্রো ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে অপো বাংলাদেশ। পরীক্ষাটি প্রযুক্তিগত নেতৃত্বের প্রতি অপোর অব্যাহত প্রতিশ্রুতি ও ব্যবহারকারীদের প্রতিদিনের জীবনে পরিবর্তন আনতে উদ্ভাবনের প্রতি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

বুয়েটের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এ৬ প্রো’র কুলিং সিস্টেম এর পূর্বসূরির তুলনায় বেশ ভালোভাবে আপগ্রেডেড। ডিভাইসটিতে একটি ৪ হাজার ৩০০ বর্গ মিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার ব্যবহার করা হয়েছে, যা মোট তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি করে। ফলে, ডিভাইসটি ব্যাপকভাবে ব্যবহার করলেও এর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে মাত্র। এর মানে এখন ব্যবহারকারীরা ডিভাইস অতিরিক্ত গরম হওয়া ছাড়াই আরও দীর্ঘ সময় গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স পাবেন।

নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রেও অপো এ৬ প্রো বিশেষভাবে অনন্য। এআই ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন থাকা এই ডিভাইসটি ভিড়যুক্ত এলাকা, বেসমেন্টের দুর্বল সিগনাল, সাবওয়ে বা হাই-স্পিড রেলের মতো দ্রুতগতির মতো বাস্তব জীবনের সমস্যাগুলোকে চিহ্নিত করতে এবং তাতে স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সক্ষম। সিগন্যাল কাভারেজ অ্যান্ড প্যানেট্রেশনকে আরও শক্তিশালী করে এর সিমেট্রিক্যাল লো-ফ্রিকোয়েন্সি গেইন অ্যান্টেনা; এটি এমনকি চ্যালেঞ্জিং অবস্থাতে আরও ভালো পারফরম্যান্স নিশ্চিত করে।

গেমারদের জন্য, এআই গেম অ্যান্টেনা প্রযুক্তি ও এআই গেম ব্যাটল অ্যাক্সিলারেশন নিয়ে এসেছে অপো, যা দুর্বল বা জনবহুল নেটওয়ার্কের ক্ষেত্রেও গেমিং ট্রাফিককে এগিয়ে রাখে। এই ফিচারগুলো এমনকি চ্যালেঞ্জিং পরিবেশেও স্মুথ ও নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

ব্যাটারি স্থায়িত্ব এ৬ প্রো’র আরেকটি প্রধান বিষয়। ডিভাইসটিতে সুবিশাল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে একবার চার্জে প্রায় তিনদিন চলতে সক্ষম। এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, যা স্ট্যান্ডার্ড ফাস্ট চার্জিংয়ের তুলনায়ও চার্জিং সময়কে কমিয়ে আনে। ঘরের বাইরে বেশি থাকতে হয় এমন ব্যবহারকারীদের জন্য এটি একদম যথার্থ। এছাড়াও, ফোনটির ৫ বছরেরও বেশি স্থায়ী ব্যাটারি পারফরম্যান্স রয়েছে বলে নিশ্চিত করেছে বুয়েট; মানে, এর ব্যাটারি বছরের পর বছর ধরে উচ্চ সক্ষমতা বজায় রাখবে। এই দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা কেবল মানসিক শান্তিই নিশ্চিত করে না, বরং ব্যবহারকারীদের ব্যাটারি প্রতিস্থাপনের প্রয়োজন কমিয়ে অর্থও সাশ্রয় করে।
আরও বৈচিত্র্য যোগ করতে এ৬ প্রোতে নিয়ে আসা হয়েছে রিভার্স চার্জিং। এর মাধ্যমে এটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে সক্ষম। এতে করে ব্যবহারকারীরা মিনি ফ্যান, পোর্টেবল লাইট বা এয়ার পিউরিফায়ারের মতো ছোট ইলেকট্রনিক্স বা অন্যান্য স্মার্টফোনও চার্জ করতে পারবেন, যা তাদের জন্য আরও বেশি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

এ বিষয়ে বুয়েটের প্রফেসর ড. মাহবুব আলম বলেন, “আমাদের পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে যে, তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্ব, এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে অপো এ৬ প্রো। বাস্তব জগতে এটি চমৎকার ফলাফল দেখিয়েছে, যা এটিকে ব্যবহারকারীদের কাছে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলবে।”

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বুয়েট-কর্তৃক অপো এ৬ প্রোকে শীর্ষ পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়ায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এই অর্জন আমাদের চলমান মিশনকে প্রতিফলিত করে; একইসাথে, যা ক্রেতাদের জন্য অর্থপূর্ণ উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি। এ৬ প্রো কেবল অত্যাধুনিক ডিজাইনই নয়; বরং, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী মান নিশ্চিত করে।”

বুয়েটের এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের বাজারে অন্যতম টেকসই ও নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো অপো এ৬ প্রো। সর্বাধুনিক কুলিং ও স্থিতিশীল সংযোগ থেকে শুরু করে আলট্রা-ডিউরেবল ব্যাটারি লাইফ ও রিভার্স চার্জিং বৈচিত্র্য, সবক্ষেত্রেই প্রতিদিনের জীবনকে আরও সমৃদ্ধ করবে এমন প্রযুক্তি নিয়ে আসার অপোর দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে অপো এ৬ প্রো।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.