• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ: শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫ ২০২৫, ২১:১৮ অপরাহ্ণ
অ- অ+
বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ: শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘আগামী ২০২৬ সালের নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে। তারেক রহমান জিয়া পরিবারের উত্তরসূরী হিসেবে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন। জনগণ বিজয়ের মালা পড়িয়ে তাকে প্রধানমন্ত্রী করবে। এ আশায় আমরা বুক বেঁধে আছি।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল যুব কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত আরও বলেন, ‘প্রয়াত জিয়াউর রহমান মারা যাওয়ার পরে খালেদা জিয়া চাইলে তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ঘরে বসে সংসার জীবন চালিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। যখন দেখলেন স্বৈরাচারী এরশাদ মানুষকে পেটাচ্ছে, নির্যাতন করছে, গণতন্ত্রকে অবদমিত করছে ও লুন্ঠন করছে তখন তিনি রাজপথে নেমে আসেন।’

‘খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী করেছেন এবং প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাদের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে রাজপথের আন্দোলনকে জোরদার করেছিলেন। আপোষহীন নেতৃত্বের কারণে এরশাদ বেশি দিন টিকে থাকতে পারেননি। অথচ শেখ হাসিনা বারবার এরশাদের সাথে আঁতাত করেছেন। ১৯৮৬ সালে শেখ হাসিনা এরশাদের সাথে নির্বাচনে গেলেও ১৯৮৮ সালে আর পারেননি খালেদা জিয়ার অদম্য নেতৃত্বের কারণে ‘

শাহাদাত হোসন বলেন, ‘১৯৯১ সালের সবচেয়ে গণতান্ত্রিক নির্বাচনে দেশের মানুষ খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করেছিলেন। এরপর নানা ষড়যন্ত্র হলেও তিনি জনগণের পাশে ছিলেন। ২০০১-২০০৬ সালে মাইনাস টু ফর্মুলার চেষ্টা হয়েছে, কিন্তু শেখ হাসিনা তখন দেশ ছেড়ে পালিয়েছিলেন, অথচ আমাদের নেত্রী দেশের মানুষের পাশে ছিলেন।’

‘গত ১৬ বছরে অমানবিক নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন ও মৌলিক অধিকার খর্ব হয়েছে। তবুও তারেক রহমান বিদেশে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ দেশের ১৬ কোটি মানুষকে সংগঠিত করেছেন। জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে ছাত্রজনতাকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও তিনি বড় ভূমিকা রেখেছেন।’

মহানগর শ্রমিক দল যুব কমিটির সভাপতি হাসিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন এবং নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিটু ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম।

বক্তব্য দেন বিভাগীয় শ্রমিক দলের সদস্য অপু সিংহ, মহানগর যুব কমিটি সিনিয়র সহ-সভাপতি নজরুল হোসেন, সহ-সভাপতি মো. পারভেজ, আজিজ মিয়া, লাকি আক্তার, মো. শহীদুল্লাহ, মো. শাহজান, আব্দুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক এরশাদ মাহমুদ বাপ্পি, হাজেরা বেগম তানিয়া, জামাল হোসেন, সহ-সম্পাদক মুরাদ হোসেন, মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রুবেল, দপ্তর সম্পাদক সোহাগ হোসেন, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন আলভী, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস রুবি, অর্থ সম্পাদক রমজান আলী, ধর্ম সম্পাদক মো. সুমন, সদস্য মো. কাশেম।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.