• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫ ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
অ- অ+
চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের উদ্যোগে মাসব্যাপী কর্মশালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় অনুষদের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

শামীম উদ্দীন খান বলেন, ‘আমাদের চিন্তার পরিধি বাড়াতে পড়াশোনার বিকল্প নেই। আমরা প্রশাসনে আসার পরে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রম কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে ভাইভার মুখোমুখি হতে হয়, কীভাবে প্রেজেন্টেশন প্রদান করতে হয়, আর এ কাজগুলো আপনি শিখতে পারবেন এসব উদ্যোগের মাধ্যমে।’

মো. কামাল উদ্দিন বলেন, ‘সিইউএসডি থেকে আমি কখনো কর্মশালা করিনি। তবে তাদের থিমেটিক ক্লাসগুলোয় অনেক বছর ধরেই আমি একটি সেশন নিয়ে থাকি। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার যে বৈষয়িক জ্ঞান প্রয়োজন হয়, তা সিইউএসডি খুবই অন্তর্ভুক্তিমূলকভাবে তাদের কর্মশালার মাধ্যমে দেয়ার চেষ্টা করে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, শাহজালাল হলের প্রভোস্ট ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজিব কুমার ঘোষ, সিইউএসডির সাবেক সহ-সভাপতি ও সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন বিভাগের প্রভাষক মো. জাহেদুল ইসলাম ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট ক্লাবের সভাপতি ইলহাম শারার ও সাধারণ সম্পাদক আকলিমা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন।

মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, ‘আমাদের দেশ নতুন করে বিনির্মাণের জন্য যুক্তিশীল কিছু মানুষ প্রয়োজন। আর এ যুক্তিশীল মানুষ ও যুক্তিশীল নেতা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে সিইউএসডি।’

তিনি ১৬তম কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।

সজিব কুমার ঘোষ বলেন, ‘ডিবেটের মাধ্যমে একজন শিক্ষার্থী তার চিন্তার গভীরতায় পৌঁছতে পারে। এতে তাকে সাহায্য করে বিশ্লেষণধর্মী চিন্তা। আর এ বিশ্লেষণধর্মী চিন্তা করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বিতর্ক।’

ভবিষ্যৎ জীবন গড়ার জন্য, দেশের ভবিষ্যৎ বিনির্মাণে এ ধরনের উদ্যোগগুলো দারুণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

মো. মাহবুবুর রহমান তার ৬ষ্ঠ থিমেটিক ডিবেটের সুন্দর অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন এবং ২০১৪-২০১৯ সালের কিছু বিতর্ক ও অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন।

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের সদস্য তাইফুল ইসলাম মাহিন ও অংকিতা চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালাটি শুরু হয়। এরপর ১৬তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের শিক্ষার্থীরা ক্লাবের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালার উদীয়মান বিতার্কিকরা তাদের এক বছরের অভিজ্ঞতা তুলে ধরেন। সঞ্চালনায় আরও ছিলেন ইয়াকীন রায়হান, মো. মোজাম্মেল হোসেন, তানজিনা ও অরভা।

বিকাল ৩টায় সিইউএসডির সাবেক সভাপতি ও এশিয়ান পার্লামেন্টারি সেশনের অধিবেশন বক্তা ফারহানা খান যূঁথী নতুন শিক্ষার্থীদের জন্য পরিচালিত অধিবেশনে কীভাবে বাংলা সংসদীয় বিতর্ক করতে হয়, কীভাবে বিতর্কের গাঁথুনি সুন্দর করা যায় তা উপস্থাপন করেন। সবশেষে, সিইউএসডির সভাপতি ইলহাম শারার উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও ১৬তম থিমেটিক বিতর্ক কর্মশালার সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং একই সাথে অনুষ্ঠানকে সফল করার জন্য ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের ১৬তম থিমেটিক বিতর্ক কর্মশালায় প্রায় ৩৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

ShareTweetShare

আরও পড়ুন

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ
চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন
চট্টগ্রাম

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’
বিনোদন

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.