• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮ ২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
অ- অ+
মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনল গ্রামীণফোন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স দিয়ে টাকায় রোমিং প্যাক কেনার সুবিধা আনল দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে বৈদেশিক মুদ্রা ছাড়াই রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সাশ্রয়ী মূল্যের এই প্যাকগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন গ্রাহকরা দেশের বাইরে ভ্রমণের সময় সহজে ও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ রক্ষা করতে পারেন।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রথমবারের মতো স্থানীয় মোবাইল ব্যালেন্স ব্যবহার করে বৈদেশিক মুদ্রার বদলে টাকায় আন্তর্জাতিক রোমিং প্যাক কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা একটি মাইলফলক পদক্ষেপ।

এখন থেকে ভ্রমণের আগে মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজে রোমিং প্যাক এক্টিভ করতে পারবেন গ্রাহকরা। আকর্ষণীয় দেশভিত্তিক অফারগুলো থেকে তাদের পছন্দের প্যাকটি নিতে পারবেন তারা। এগুলোর মধ্যে রয়েছে দৈনিক ডাটা প্যাক, সাপ্তাহিক ডাটা ও কম্বো প্যাক। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক। বিস্তারিত জানতে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ ফ্রি। সেবাটি গ্রহণ করতে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে গ্রাহকের বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট (প্রযোজ্য ক্ষেত্রে) আছে। প্রত্যয়নপত্রে এটাও উল্লেখ করতে হবে যে, প্রতি ট্রিপে রোমিং ব্যয় ছয় হাজার টাকা এবং বছরে মোট রোমিং ব্যয় (সকল মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে) ৩০ হাজার টাকার বেশি হবেনা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “টেলিকম খাত এবং আমাদের গ্রাহকদের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এমন একটি অগ্রসরমূলক পদক্ষেপ চালু করতে আমাদেরকে আন্তরিক সহায়তা প্রদান ও ক্ষমতায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এখন থেকে সাশ্রয়ী মূল্যে ও বিশ্বমানের সংযোগ ব্যবহার করে নিজের মোবাইল নম্বর দিয়েই প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন ভ্রমণকারীরা। এই প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করায় বিটিআরসির প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।”

প্রতি বছর ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি বিদেশ ভ্রমণ করেন। বিদেশি সিম কার্ড কেনার জন্য এসব গ্রাহকদের আর লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে না। এখন থেকে তারা সহজে ও স্বাচ্ছন্দ্যে আকর্ষণীয় রোমিং অফার গ্রহণ করতে পারবেন। বিদেশে পৌঁছানোর মুহূর্ত থেকেই নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পরিবার-পরিজনের সাথে যুক্ত থাকতে পারবেন ভ্রমণকারীরা। ওমরাহ পালনে যাওয়া ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগটি বিশেষভাবে সহায়ক। যেহেতু তারা গ্রামীণফোনের ব্যালেন্স ব্যবহার করেই সৌদি আরবে রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন।

সহজ ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে সেরা অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন। এবার সহজে ও সাশ্রয়ী মূল্যে বাংলাদেশিদের বৈশ্বিকভাবে যুক্ত থাকার সুবিধা আনল কোম্পানিটি যা গ্রাহকদের মানসিক স্বস্তি নিশ্চিত করবে।

সব প্যাক দেখতে https://mygp.li/NFb লিঙ্কটি ভিজিট করতে পারেন গ্রাহকরা।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.