• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

বাকলিয়ার ১৮ মামলার আসামি ‘গ্যাং লিডার’ সোবহান গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮ ২০২৫, ১৫:৪৯ অপরাহ্ণ
অ- অ+
বাকলিয়ার ১৮ মামলার আসামি ‘গ্যাং লিডার’ সোবহান গ্রেফতার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সোবহানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫ টা ৪৫ মিনিটে নগরের বাকলিয়া থানাধীন তত্তারপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোবহান হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে আরও জানিয়েছে, তত্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।’

সোবহান চট্টগ্রামের বাকলিয়া থানার তত্তারপুল নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

গত ২৫ জুলাই বিকেল ৫ টার দিকে বাকলিয়ার পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এরপর গত ১ আগস্ট প্রথম অভিযুক্ত মো. আসিবুল হক আসিফ এবং ৩ আগস্ট মো. সুমনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। দুইজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মাস্টারমাইন্ড হিসেবে আব্দুস সোবহানের নাম প্রকাশ করে।

পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে বহুল আলোচিত শাহেদ হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে, যার অধিকাংশই মাদক ও অস্ত্র আইনে।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.