• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৩ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

সাড়ে ৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ‘ফ্লাইট এক্সপার্ট’ নেপথ্যে আটাব!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ১৮:৫৬ অপরাহ্ণ
অ- অ+
সাড়ে ৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ‘ফ্লাইট এক্সপার্ট’ নেপথ্যে আটাব!
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশের অন্যতম অনলাইন টিকিট বুকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট হঠাৎ করেই তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে, বিমানের টিকিট বুকিংয়ের নামে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির কর্ণধার মক্কা হজ এজেন্সি গ্রুপের চেয়ারম্যান এমএ রশিদ শাহ সম্রাট। যার সহযোগী হিসেবে জড়িত বিমান টিকেট বিক্রেতা এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।

দেখা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপ সচল থাকলেও ফোন নম্বরেও মিলছে না কোনো সাড়া। সংশ্লিষ্ট কাউকেই খুঁজে পাচ্ছেন না গ্রাহকরা। চরম অনিশ্চয়তায় ভুগছেন শত শত কোটি টাকা বিনিয়োগ করা বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং সাধারণ গ্রাহকরা। এতে করে আগাম ফ্লাইট ও হোটেল বুকিংয়ের জন্য টাকা পরিশোধ করা হাজারো গ্রাহক পড়েছেন ভোগান্তিতে।

অভিযোগ রয়েছে, মক্কা হজ এজেন্সি গ্রুপের চেয়ারম্যান এমএ রশিদ শাহ সম্রাটের সঙ্গে প্রতারণায় যুক্ত রয়েছে আটাবের বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও আসফিয়া জান্নাত সালেহ। এছাড়া তাদের বিরুদ্ধে গত সরকারের সময়ে ব্যবসায়ীদের নির্যাতন কয়েকশ’ কোটি টাকা আত্ত্বসাৎ ও লুটপাট এবং টিকেট সিন্ডিকেট, বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

সম্প্রতি দেশে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল ফ্যাসিস্ট পরাজিত শক্তি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন পতিত আওয়ামী লীগ। এই পরিকল্পনাকে সামনে রেখে বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর এক সংস্থার দেয়া তথ্য মতে, প্রশিক্ষণ নেওয়া গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টারপ্ল্যানের অংশ হিসাবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশে ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে। সার্বিক পরিকল্পণার অর্থদাতা হিসেবে কাজ করেছে বিমান টিকেট বিক্রেতা এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) বর্তমান কমিটি।

অভিযোগ উঠেছে, ‘ফ্লাইট এক্সপার্ট’ এর কর্ণধার এমএ রশিদ শাহ সম্রাট আটাবের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিলো এবং প্রতরণার টাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনে অর্থ ব্যয়সহ সক্রিয়ভাবে কাজ করছে।

জানা গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে অনলাইনে বিমানের টিকিট কাটার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ এর কর্ণধার এমএ রশিদ শাহ সম্রাট।’ তাদের অফিস বন্ধ, ওয়েবসাইটও হারিয়ে গেছে। শত শত এজেন্সি-প্রতিষ্ঠান ও বিমানে টিকিট বুকিং করা গ্রাহকরা ফ্লাইট এক্সপার্টে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে।

জানা গেছে ফ্লাইট এক্সপার্ট মালিক ও মক্কা হজ এজেন্সি গ্রুপের চেয়ারম্যান শুক্রবার (১ আগস্ট) রাতেই দেশ ছেড়ে পালিয়েছে।

এ ব্যাপারে ফ্লাইট এক্সপার্টের সেলস ডিপার্টমেন্টের মামুনুর রশিদ জানান, গত শুক্রবার রাতেই ফ্লাইট এক্সপার্টের অন্যতম কর্ণধার রশিদ শাহ সম্রাটসহ প্রধান নির্বাহী (সিও) প্রতিষ্টানের অন্যসকল কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিট মতিঝিল থানায় গতকাল শনিবার জিডি নং ৯৭ করেছেন ভুক্তভোগীরা। সূত্র জানায়, বিমান টিকেট বিক্রেতা এজেন্সি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্না, স্বৈরাচার হাসিনার সরকারের সময়ে (আটাব) এর সভাপতি ও মহাসচিবের নেতৃত্বে একটি শক্তিশালী টিকেট সিন্ডিকেট গড়ে তোলেন। আওয়ামী লীগ নেতা বাহা উদ্দিন নাসিমের নাম ভাঙিয়ে তারা টিকেট মজুত করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে।

মতিঝিল থানা জিডি সূত্রে জানা যায়, ফ্লাইট এক্সপার্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইম (৩২) গতকাল শনিবার (২ আগস্ট) প্রতিষ্ঠানের কাউকে কোনো কিছু না জানিয়ে স্বপরিবারে আত্মগোপনে চলে যান এবং পরবর্তী তিনি বিদেশে পলায়ন করেন। বিষয়টি পরে তিনি প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির বিভিন্ন সাপ্লায়ার ও কাস্টমারদের বিপুল অংকের আর্থিক লেনদেন ঝুঁকির মধ্যে পড়েছে।

তথ্যমতে, গত ২০২৩-২৪ সালে মালয়েশিয়াগামী যাত্রীদের (লেবার) টিকিটের গ্রুপ ব্লকিং এবং ২০২৫ সালে সউদীগামী (লেবার) টিকিট ব্লকিংয়ের মাধ্যমে মূল্য বৃদ্ধি করে বিক্রি করেছেন। এখন আওয়ামীপন্থি আটাব সভাপতি নিজের অপকর্ম ঢাকতে এবং বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য ট্রাভেল এজেন্সি এবং এয়ার লাইন্সের মধ্যে বিরোধ তৈরি করে এয়ার টিকিট ব্যবসায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশে পুনঃপ্রতিষ্ঠিত করার গভীর ষড়যন্ত্রের অংশ। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, গতকাল বিকেল থেকে অনেকেই বলছেন ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ঊর্ধ্বতনরা পালিয়ে গেছেন। বিষয়টি জানার জন্য তাদের অফিসে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাদের এমডি অফিস করছেন না। ওয়েবসাইটিও পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি এখনো অস্পষ্ট রয়েছে।

শনিবার বিকেলে ঢাকার মতিঝিলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস বন্ধ, আশেপাশের কেউই জানে না অফিস হঠাৎ বন্ধ হওয়ার কারণ। গুঞ্জন আছে, প্রতিষ্ঠানটির কর্ণধার ও সিনিয়র কর্মকর্তারা বিদেশে পাড়ি জমিয়েছেন। যাদের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিও সূত্রে জানা গেছে, এই ঘটনার শিকার হয়েছেন কয়েক হাজার গ্রাহক এবং মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার মতো।

এদিকে, ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী সালমান তাদের অফিসের অভ্যন্তরীণ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন, সাঈদ, হোসাইন এবং সাকিব তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তারা খুব সতর্কতার সাথে পরিকল্পনা করে গত বৃহস্পতিবারের মিটিংয়ে এসব দোষ তার (সালমানের) ওপর চাপিয়ে দিয়েছেন। এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল এবং সালমানকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। শনিবার সকালে কোম্পানীর একাউন্ট থেকে প্রায় ৩ কোটি টাকা সড়িয়ে নিজেদের কাছে রেখেছেন। এর ফলস্বরূপ, কোম্পানিটি এখন বন্ধ হয়ে গেছে। সালমান আরো জানিয়েছেন যে, তার দিকে আসা হুমকি এবং দোষারোপের কারণে নিজেকে রক্ষা করার জন্য তিনি ছুটি নিয়েছেন। এই পরিস্থিতির জন্য তিনি দুঃখিত এবং যে এভাবে চলে যাওয়ার কোনো ইচ্ছা তার ছিল না।

খোঁজ নিয়ে জানা গেছে, ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম চালু করে। প্রতিষ্ঠার পর থেকে এটি খুব দ্রুত বাংলাদেশের অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি প্রভাবশালী নাম হয়ে ওঠে। তখন তারা দেশের ফ্লাইট টিকেটিং শিল্পে একটি বড় জায়গা দখল করে নেয়। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত। বিশেষ করে, সাশ্রয়ী মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এটি গ্রাহকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার, ডিসকাউন্ট এবং সহজে পেমেন্টের ব্যবস্থা থাকায় এর ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। গতকাল ফ্লাইট এক্সপার্টের অফিসের ফেসবুকে গিয়ে দেখা গেছে, কোম্পানীটির সর্বশেষ পোস্ট হজ নিয়ে। সেই পোস্টে হজ্ব ২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে। এতে জয়িতা আফ্রিন নামে একজন প্রশ্ন করে লিখেছেন, ফ্লাইট এক্সপার্টের মত ট্রাস্টেড কোম্পানি যদি দেশ থেকে পালিয়ে যায় তাহলে আর কাকে বিশ্বাস করবো?

সম্প্রতি সময়ে দেশে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল ফ্যাসিস্ট পরাজিত শক্তি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন পতিত আওয়ামী লীগ। এই পরিকল্পনাকে সামনে রেখে বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছেন। এসব কাজের প্রধান অর্থদাতা হিসেবে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করছে (আটাব) বর্তমান সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশসহ কয়েকটি গেয়েন্দা সংস্থা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ফ্লাইড এক্সপার্ট প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকশো কোটি টাকা গ্রাহকের কাছ থেকে অগ্রিম হিসেবে গ্রহণ করেছে, যেগুলোর কোনো সেবা তারা দিচ্ছে না। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করছেন, তারা টিকিট বুক করলেও শেষ মুহূর্তে জানানো হয় বুকিং বাতিল হয়েছে, অথচ টাকা ফেরত দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, টাকা আত্মসাৎ করে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশে পাড়ি জমিয়েছেন। বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে একাধিক ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। ভুক্তোভোগী মার্টিনেট গোল এজেন্সির মালিক এসএম কামাল উদ্দিন জানান, বিমান ফ্লাইটের টিকিট বুকিং এর প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিমানের টিকিটের লোভনীয় অফারের মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রাতারণা ও হয়রানির হাজারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফ্লাইট এক্সপার্টেও কর্নধার ও মক্কা হজ এজেন্সি গ্রুপের চেয়ারম্যান এমএ রশিদ শাহ সম্রাট মোবাইল ফোনে বলেন, বোর্ড অফ ডাইরেক্টরস এর নিজেদের মধ্যে কোন্দলের কারণে এই সাইটটি বন্ধ রেখেছে। ওই লিমিটেড কোম্পানির সাথে আমি কোনো প্রকার জড়িত না। প্রতিষ্ঠানের সার্ভার কবে চালু হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখতেছি যাতে কোন ক্লাইন্ডের যাতে ক্ষতি হয় না হয়।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.