• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে স্কেচ গ্যালারির ‘সাজঘর’- জীবন ও মঞ্চসংগ্রামের নাট্যভাষ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১ ২০২৫, ১৬:১১ অপরাহ্ণ
অ- অ+
হুমায়ূন আহমেদ স্মরণে স্কেচ গ্যালারির ‘সাজঘর’- জীবন ও মঞ্চসংগ্রামের নাট্যভাষ্য
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাকোবিদ হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে স্কেচ গ্যালারি নন্দন মঞ্চস্থ করল নাট্যপ্রযোজনা ‘সাজঘর’। নাট্যরূপ দিয়েছেন এবং নির্মাণ করেছেন শাহরিয়ার হান্নান।

গত ১৮ ও ১৯ জুলাই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটির চারটি প্রদর্শনী হয়- প্রতিদিন বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায়।
‘সাজঘর’ কেবল একটি থিয়েটারভিত্তিক নাটক নয়, এটি মূলত একজন অভিনেতার শিল্পীসত্তা ও ব্যক্তি-সত্তার দ্বন্দ্ব এবং গ্রুপ থিয়েটারের সংগ্রাম ও আত্মত্যাগের বাস্তব ছবি। নাটকটি গ্রুপ থিয়েটারের মঞ্চের পেছনের অপ্রকাশিত দিকগুলো তুলে ধরেছে- যেখানে আছে বন্ধুত্ব, প্রেম, হিংসা, নিঃসঙ্গতা, আত্মপরিচয়ের খোঁজ এবং শিল্পের প্রতি এক অমোঘ টান।

পরিচিত থিয়েটার প্রাঙ্গণ, মহড়াকক্ষ, মঞ্চপিছনের আলো-আঁধারির ভেতর দিয়ে নাটকটি একদল স্বপ্ন দেখানো মানুষদের যাত্রাপথ তুলে ধরে- যারা আর্থিক অনিশ্চয়তার মধ্যেও মঞ্চে আলো জ্বালাতে চায়।

নাটকের শেষ প্রদর্শনীর পর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় সঞ্চালনায় ছিলেন নির্দেশক ও স্কেচ গ্যালারি নন্দনের ক্রিয়েটিভ ডিরেক্টর শাহরিয়ার হান্নান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও লেখক মোহিত উল আলম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, কবি, নাট্যকার ও চিত্রশিল্পী বিজন মজুমদার।

তারা বলেন, “নাটক ‘সাজঘর’ আমাদের থিয়েটার আন্দোলনের এক বাস্তব আখ্যান। হুমায়ূন আহমেদের লেখনী যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনই শাহরিয়ার হান্নানের মঞ্চরূপ দর্শকের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক তৈরি করেছে। করোনা-উত্তর চট্টগ্রামে মঞ্চনাটক নির্মাণের সবশেষ সাংগঠনিক প্রচেষ্টার নাম স্কেচ গ্যালারি নন্দন। চট্টগ্রামের পাঁচ দশকের নাটকের স্থিরচিত্র সংগ্রহ এবং প্রদর্শনী আয়োজনের মাধ্যমে সংগঠনটি নাট্যাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করে। এর পর ভালোবাসি ভালোবাসি নটক প্রদর্শনীর মাধ্যমে মঞ্চাভিষেক হয় নন্দনের। এবার সাজঘর দিয়ে তারা নাট্যযাত্রায় নতুন সড়ক উন্মোচন করেছে। এবার ‘সাজঘর’-এর মাধ্যমে সংগঠনটি থিয়েটারের অন্তরজগত ও শিল্পীর আত্মজিজ্ঞাসাকে মঞ্চে তুলে এনে দর্শকদের এক নতুন বোধের মুখোমুখি করেছে।

সংস্কৃতিপ্রেমীদের মতে, ‘সাজঘর’ শুধুমাত্র একটি নাটক নয়, এটি থিয়েটার চর্চার আত্মবিশ্লেষণ, শিল্পের প্রতি এক অমোঘ দায়বোধ ও গভীর ভালোবাসার প্রকাশ। স্কেচ গ্যালারির এমন প্রযোজনা বাংলা মঞ্চনাটকের ধারায় নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সংযোজন। তারা নাটকের গঠনমূলক আলোচনা করেন ও এর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে নাট্যজন মিলন চৌধুরীকে ‘সাজঘর’ নাটকের প্রকাশনা দিয়ে সম্মাননা জানানো হয়।

নাটকটিতে অভিনয় করেছেন সনজিব বড়ুয়া, বিজন মজুমদার, সুচরিত দাশ খোকন, রহিমা খাতুন লুনা, শাহীন চৌধুরী, আশীষ নন্দী, বিকিরণ বড়ুয়া, মামুন নাজিম, ধীমান দাশ, সালমা জাহান, বুশরা আল মোবাশ্বেরা, মামুরা মমতাজ দীপা ও শাহরিয়ার হান্নান।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.