• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক: চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও গ্রামীণফোনের স্থিতিশীল পারফরম্যান্স

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ১৯:৫৫ অপরাহ্ণ
অ- অ+
২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক: চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও গ্রামীণফোনের স্থিতিশীল পারফরম্যান্স
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট ৪ হাজার ১০৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন লিমিটেড যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম; দেশের সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানের আয়ে। দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখে। এর মধ্যে ৫৮ দশমিক ৩ শতাংশ বা ৫ কোটি ৩ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান বলেন, “গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে অর্থনৈতিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমরা। টেলিকমসহ ব্যবসায়িক ক্ষেত্রেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কৌশলগত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এ ফলাফল অর্জন করেছি আমরা। গত প্রান্তিকের তুলনায় রাজস্ব বৃদ্ধি পাওয়া এবং সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার কল্যাণে গত বছরের একই প্রান্তিকের তুলনায় মোট কর পরবর্তী মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করতে আমরা সংকল্পবদ্ধ। আমরা ধারাবাহিকভাবে স্থিতিশীল ও নির্ভরযোগ্য লভ্যাংশ প্রদান করতে চাই। ২০২৫ সালের প্রথমার্ধের জন্য আমরা শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করছি।’

তিনি বলেন, “এ বছর প্রথমবারের মতো হজ্বযাত্রীরা স্থানীয় মুদ্রার (টাকা) মোবাইল ব্যালেন্স দিয়ে আন্তর্জাতিক রোমিংয়ের সুযোগ পেয়েছেন। টেলিকম খাত ও সরকারের যৌথ সহযোগিতার এটি এক মাইলফলক অর্জন। আমাদের রূপান্তরের যাত্রায় অন্যতম একটি সূচক হচ্ছে ডিজিটাল প্রবৃদ্ধি। এদিক থেকে টেলিকম খাতে ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে একটি মানদণ্ড তৈরি করেছে মাইজিপি; এটি বাংলাদেশের বৃহত্তম স্থানীয় সেলফ সার্ভিস অ্যাপে পরিণত হয়েছে। প্রতি মাসে এই অ্যাপ ব্যবহার করেন ২ কোটি ২৫ লাখ গ্রাহক। আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সব কিছু হবে এআই ভিত্তিক। এর বিকল্প নেই, এটি অবধারিত। এ প্রেক্ষাপটে কোম্পানির সক্ষমতা বাড়াতে, প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং গ্রাহকদের আরো মানসম্মত সেবা প্রদান করতে আমাদের কর্মী ও লিডারশিপ টিমকে আরো দক্ষ করে গড়ে তুলছি, কার্যক্রমের ধরণ নিয়ে নতুন করে ভাবছি এবং এআই-চালিত মডেল তৈরি করছি আমরা।”

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, “অর্থনীতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছে; কমতে শুরু করেছে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হারও স্থিতিশীল হচ্ছে। অন্যদিকে বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা আমাদের জন্য বাড়তি অনিশ্চয়তা তৈরি করেছে; কারণ বাংলাদেশের শক্তিশালী বস্ত্র খাতের জন্য যুক্তরাষ্ট্রের বাজার গুরুত্বপূর্ণ। সামগ্রিক অর্থনীতির এমন পরিস্থিতিতে মার্জিন নিশ্চিত করতে আমরা সুশৃঙ্খল ব্যয় ও মূলধন ব্যবস্থাপনায় মনোযোগ দিয়েছি যাতে শীর্ষ অবস্থান অব্যাহত থাকে। বিক্রিত পণ্য ও সেবার ব্যয় (সিওজিএস) এবং পরিচালন ব্যয় উভয়ই কমায় গত বছরের একই সময়ের তুলনায় আমাদের সামগ্রিক ব্যয় ২ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমাদের মোট রাজস্ব আয় কমেছে ২ দশমিক ৮ শতাংশ। তবে মূলত ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি এবং ঈদ ঘিরে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রাজস্ব ৭ শতাংশ বেড়েছে। পরপর দুই প্রান্তিকে ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে, এই প্রান্তিকে যার পরিমাণ ২ হাজার ৪৬২ কোটি টাকা; পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় এটি ১১ দশমিক ৯ শতাংশ বেশি। আমি এটা দেখে সন্তুষ্ট যে, ভাল টপ লাইন ডেভেলপমেন্ট এবং সুশৃঙ্খল ব্যয়ের কল্যাণে গত বছরের একই প্রান্তিকের তুলনায় মোট কর পরবর্তী মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি অব্যহত থাকলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আগের বছরের তুলনায় ভালো একটি প্রবৃদ্ধি দেখতে পাব বলে আমি আশাবাদী।”

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.