• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

কর্ণফুলীর এসি ল্যান্ড রয়া ত্রিপুরাকে শোকজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫ ২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
অ- অ+
কর্ণফুলীর এসি ল্যান্ড রয়া ত্রিপুরাকে শোকজ

রয়া ত্রিপুরা

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে আদালতে সার্ভেয়ার প্রতিবেদন প্রেরণ না করায় কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) রয়া ত্রিপুরাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, ভূমি অপরাধ ও প্রতিকার আইন-২০২৩’-এর ৮ ধারায় দায়ের করা মিছ মামলা নম্বর ৫/২৫- যার বাদী মাহবুবুর রহমান ও বিবাদী আবদুল ছালাম- সে মামলায় শুনানি শেষে গত রোববার (১৩ জুলাই) এ আদেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এর আগে মামলার কার্যক্রম পরিচালনার জন্য কর্ণফুলীর এসি ল্যান্ডকে একাধিকবার তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়। আদালতের বেঞ্চ সহকারী থেকে শুরু করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজেও এ বিষয়ে বারবার তাগিদ দিলেও এসিল্যান্ড কর্তৃক কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি।

পরবর্তী আদালতের নির্দেশ অনুযায়ী নালিশী ভূমি সরেজমিনে তদন্ত করে পরিশিষ্ট-৩ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও প্রতিবেদন না আসায় মামলার কার্যক্রম বিলম্বিত হয়।

গত শনিবার (১২ জুলাই) মামলাটির শুনানি শেষে রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিখিত আদেশে উল্লেখ করেন, ‘এসি ল্যান্ড কর্ণফুলী প্রতিবেদন প্রেরণে বিলম্ব করেছেন- তার কারণ দর্শানো হোক।’

এই আদেশের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

উল্লেখ্য, শোকজ বা কারণ দর্শানোর নোটিশ হলো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি বা নির্দেশ অমান্যের অভিযোগে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার একটি প্রক্রিয়া।

এসিল্যান্ড পদে কর্মরত কর্মকর্তারা জেলা প্রশাসকের আওতায় থাকেন এবং প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, ভূমি সংক্রান্ত নানা অভিযোগ এবং দায়িত্বে অবহেলার কারণে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরাকে সম্প্রতি পটিয়া উপজেলায় বদলি করা হয়েছে। তবে বদলির আদেশ কার্যকর হলেও তিনি এখনো কর্ণফুলীতেই দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.