• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

তারের জঞ্জাল সরাতে ফাইবার অ্যাট হোমের সাথে চসিকের চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৮ ২০২৫, ১৮:৪২ অপরাহ্ণ
অ- অ+
তারের জঞ্জাল সরাতে ফাইবার অ্যাট হোমের সাথে চসিকের চুক্তি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: স্মার্ট চট্টগ্রাম গড়তে নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ফাইবার অ্যাট হোমের মধ্যে চুক্তি সই হয়েছে।

বুধবার (১৮ জুন) সিটির টাইগারপাসস্থ চসিকের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

বিটিআরসির ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত ফাইবার অ্যাট হোম নগরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৌন্দর্য বাড়াতে কাজ করবে।

এ সময় চসিকের মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠানটি ২৩, ২৪, ২৭, ২৮, ৩১ নম্বর ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তুলবে; যার আওতায় প্রতিটি বাসার নীচে একটি বক্স থাকবে যা থেকে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল থাকবে না।’

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে হলে ঝুলন্ত তারের অব্যবস্থাপনাকে দূর করতেই হবে। এই চুক্তির মাধ্যমে আমরা নগরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবলিং শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নাগরিকরাও পাবেন নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা। প্রতিটি ভবনের নিচে একটি সংযোগ বক্স থাকবে, যেখান থেকে নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা যাবে। চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ সময়োপযোগী ও অপরিহার্য।’

এ সময় উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, এসএম সারোয়ার আলম, ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূইয়া, মোহাম্মদ শাহ ইসরাইল সবুজ।

ShareTweetShare

আরও পড়ুন

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প
বিনোদন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল
চট্টগ্রাম

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.