• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

আলো হয়ে ওঠার যাত্রায় নাট্যজন শাহীন চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১০ ২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ
অ- অ+
আলো হয়ে ওঠার যাত্রায় নাট্যজন শাহীন চৌধুরী

শাহীন চৌধুরী

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পায়েল বিশ্বাস: চট্টগ্রামের এক পাড়ায় ছোট্ট একটি নাটিকা “তিন মুসাফির”। স্কাউটের পোশাক গায়ে তখনকার তরুণ শাহীন চৌধুরী। সেখান থেকেই জন্ম নেয় অভিনয়ের প্রতি ভালোবাসা। মঞ্চে প্রথম যাত্রা হয় ‘সেবানিকেতন’ নামের একটি সংগঠনের মাধ্যমে। পরের পথটা সহজ ছিল না। একসময় একটি নাটকে তাঁকে বাদ দেওয়ার চেষ্টা হয়- আর সেখানেই জন্ম নেয় শিল্পীসত্তার অদম্য জেদ।

১৯৮৮ সালে “কথক নাট্য সম্প্রদায়”-এ যুক্ত হন। তখন নাট্যদলে ঢোকা মানে ছিল বহু পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া। সেই শুরু থেকে আজও তিনি আছেন, এই দলের সঙ্গে, অভিনয়ের নিবেদিত এক পথিক হয়ে।

“শাস্তি”-র ছিদাম, “চার অধ্যায়”-এর অতীন- এই চরিত্রগুলো তাঁকে গড়েছে ভিতর থেকে। আজও সেগুলো তাঁকে ছুঁয়ে যায়। চরিত্রের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া, একেকটি মানুষ হয়ে ওঠার অভিজ্ঞতা, তাঁর অভিনয়জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

পরে টেলিভিশন পর্দাতেও কাজ করেছেন। প্রস্তুতির সময় না থাকলেও আন্তরিকতায় ফাঁক রাখেননি। তাঁর বিশ্বাস, ‘‘চরিত্রটা যত ছোটই হোক, উজাড় করে অভিনয় করতে হবে।”

মঞ্চ আর পর্দার ভিন্নতা নিয়ে তাঁর উপলব্ধি গভীর ‘‘মঞ্চে স্বাধীনতা আছে। চরিত্র নিয়ে ভাবা যায়। কিন্তু পর্দায় নতুনদের জন্য জায়গা করে নিতে সময় লাগে। স্ক্রিপ্ট হাতে আসে শুটিংয়ের দিনই, ফলে চরিত্রকে গভীরভাবে বোঝা কঠিন হয়।”

চট্টগ্রামে থেকে কাজ করা মানে প্রতিদিন সংগ্রাম। সীমাবদ্ধতা, সুযোগের অভাব, মানহীন পরিবেশ- সবকিছুর মাঝেও তিনি টিকে আছেন। কারণ তাঁর লক্ষ্য একটাই- ভালো একজন অভিনেতা হওয়া।

তাঁর কণ্ঠে উচ্চারিত একান্ত কথা:

‘‘আমি এমন একটি চরিত্রের জন্য অপেক্ষায় আছি, যা মানুষের মন ছুঁয়ে যাবে। শুধু অভিনয় নয়- আমি চাই চরিত্রটির মানুষটিই হয়ে উঠতে।”

নতুনদের জন্য তাঁর সতর্কতা:

“আজকাল সবাই তাড়াহুড়ো করে। কেউ সময় দিতে চায় না। অভিনয় তো এক বিশাল সাগর- চেহারা বা নাম নয়, মানুষের মনে বেঁচে থাকার জন্য অভিনয় করা উচিত।”

শাহীন চৌধুরী- নামটি হয়তো জাঁকজমকপূর্ণ কোন আলোয় ঝলমল করে না। তবে, এই নামের ভেতরে আছে একটি শুদ্ধ শিল্পচর্চার গল্প। একজন শিল্পীর মত নয়, একজন সাধকের মত তাঁর পথচলা। শান্ত, গভীর অথচ শক্ত ভিতের ওপর দাঁড়ানো।

লেখক: কবি, শিল্প সমালোচক।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.