• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

চবির মাইক্রোবায়োলজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২২ ২০২৫, ২২:১৭ অপরাহ্ণ
অ- অ+
চবির মাইক্রোবায়োলজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মাইক্রোবায়োলজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আজ বৃহস্পতিবার (২২ মে) জীববিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন। চবির মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ফেরদৌসী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেনন বিভাগের প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর মো. শফিকুর রহমান ও প্রফেসর মো. তৌহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের প্রফেসর মোহাম্মদ জোবাইদুল আলম।

অনুষ্ঠানে ইয়াহইয়া আখতার বলেন, ‘শিক্ষার্থীরা এ বিভাগে ভর্তি হয়ে যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে যথাসময়ে ডিগ্রি অর্জন করে পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। শিক্ষার্থীদের জন্য কীভাবে সেবা বাড়ানো যায়, বর্তমান প্রশাসন সে লক্ষ্যে কাজ করছে। আমরা শিক্ষার্থীদের কোয়ালিটি সম্পন্ন, যোগ্য গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করতে চাই।’

তিনি আধুনিক বিশ্বে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়, বরং সারা বিশ্বের শিক্ষার্থী হিসেবে প্রস্তুত করে, সে আহ্বান জানান।

উপাচার্য এ বিশ্ববিদ্যালয়কে একটি অনুকরণীয়, অনুসরণীয়, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মো. কামাল উদ্দিন বলেন, ‘চবির মাইক্রোবায়োলজি বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বিভাগ। এ বিভাগে যেসব শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তারা সৌভাগ্যবান। এ বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা কোভিড-১৯ মহামারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জনসেবা দিয়েছেন। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে কর্মক্ষেত্রে বিশেষ করে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন। এটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়।’

চবির মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অভিজিৎ রায় ও তানজিলা রিনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী ফয়সাল তালুকদার ও নবীন শিক্ষার্থী ওয়াসীন সরকার।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.