• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

ইশারা ভাষায় গ্রাহক সেবায় সম্মাননা পেল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১৬ ২০২৫, ২১:১৬ অপরাহ্ণ
অ- অ+
ইশারা ভাষায় গ্রাহক সেবায় সম্মাননা পেল গ্রামীণফোন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ইশারা ভাষায় গ্রাহক সেবার জন্য সন্মাননা স্মারক পেয়েছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। ‘সাইনলাইন’ সেবার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেলিকম সেবা নিশ্চিত করে ‘রিকগনিশন ফর অ্যাকসেসিবল সার্ভিস’ ক্যাটাগরিতে এ সম্মাননা পেল কোম্পানিটি।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অডিটোরিয়ামে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষ্যে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, ইউএনডিপি বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ (আইএনজিও) আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।

সম্মাননা স্মারক গ্রহণ করেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে সেবা প্রদানের লক্ষ্যে ২০২০ সাল থেকে ‘সাইনলাইন’ সেবা দিয়ে আসছে গ্রামীণফোন। এই সেবার মাধ্যমে বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা ভিডিও কলের মাধ্যমে গ্রাহক সেবা ‍নিতে পারেন। কার্যকর সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারের এজেন্টরা ইশারা ভাষায় প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন। টেলিকম অপারেটর হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের সেবা বাংলাদেশে গ্রামীণফোনই প্রথম চালু করে, যা একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যত গড়ে তোলায় বিশেষ ভূমিকা রাখছে। এ বছর ‘সাইনলাইন’ সেবা থেকে গ্রামীণফোনের সেবা ছাড়াও অনন্যা নিত্য প্রয়োজনীয় সেবা নেওয়া যাচ্ছে।

এই অর্জন প্রসঙ্গে তানভীর মোহাম্মদ বলেন, ‘সাইনলাইন সেবার জন্য সম্মাননা পাওয়ায় গর্বিত গ্রামীণফোন। আমরা বিশ্বাস করি, ডিজিটাল দুনিয়া সবার। ২০২০ সালে চালুর পর থেকে সাইনলাইন শুধুমাত্র বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্যই নয়, বরং সহজলভ্য যোগাযোগের প্রয়োজনে থাকা সকলকেই প্রয়োজনীয় সেবা দিচ্ছে। এটুআই প্রোগ্রাম, ইউএনডিপি বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ (আইএনজিও) আয়োজিত এই সম্মাননা আমাদের ভবিষ্যতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে আরও কাজ করতে অনুপ্রাণিত করবে।’

সারা বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অভিগম্যতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি ২০১২ সালের মে মাস থেকে উদযাপন শুরু হয় এবং প্রতি বছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রযুক্তি (যেমন ওয়েবসাইট, সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন ইত্যাদি) সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.