• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

কাশ্মীর সমস্যা সমাধানে ভারত-পাকিস্তানের সাথে কাজ করব: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১১ ২০২৫, ২১:৫২ অপরাহ্ণ
অ- অ+
পথ হারিয়েছে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ চলছে কয়েক দশক ধরে। এটিকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুই বার যুদ্ধে জড়িয়েছে। গেল মাসে জম্মু কাশ্মীরের পহেলগামে হামলা নিয়েও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দারা। তবে চার দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও ভারত। আর এই আবহের মধ্যেই কাশ্মীর সমস্যা সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতিতে পৌঁছার এক দিন পর আজ রোববার (১১ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প এ আগ্রহের কথা জানান।

পোস্টে ট্রাম্প বলেন, ‘এখনই আগ্রাসন থামানো উচিত, দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছে, তার জন্য আমি গর্বিত। এই সংঘর্ষে বহু নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য। দুই দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’

পোস্টে ট্রাম্প কাশ্মীর সমস্যা নিয়েও মুখ খুলেছেন। তিনি জানান, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী। দুই দেশের সঙ্গেই এ বিষয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাকিস্তান দু‌ই দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী। ভারত ও পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে, তা সত্যিই উল্লেখযোগ্য।’

পোস্টে দুই দেশের সঙ্গেও বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রেওর প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যদিও আলোচনা করা হয়নি, আমি এই দুটি দেশের সাথেই বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে যাচ্ছি।’

কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টি দিল্লির জন্য কিছুটা অস্বস্তিকর হবে বলেই অনেকে মনে করছেন। কারণ কাশ্মীর নিয়ে ভারতের নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্বাগত না জানানো।

এর আগে শনিবার (১০ মে) বিকেলে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ৪৮ ঘণ্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন। ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়।’

ShareTweetShare

আরও পড়ুন

টিআইসিতে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী বুধবার
বিনোদন

টিআইসিতে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী বুধবার

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ নোমান

দেশের রাস্তায় এখন এক হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
অর্থনীতি

দেশের রাস্তায় এখন এক হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে করার সিদ্ধান্ত বাতিলের দাবি
চট্টগ্রাম

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে করার সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত
চট্টগ্রাম

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
খেলাধুলা

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.