• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

চট্টগ্রামে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১ ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
অ- অ+
চট্টগ্রামে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা শুরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী শিকল বাহা ক্রসিং পাড়াবিলে শুরু হয়েছে তিন দিনের সুন্নাতে ভরা বিভাগীয় ইজতেমা।

ইজতেমার প্রথম দিনেই দেশের দূর দূরান্ত থেকে মুসল্লির ঢল নেমেছে। চলছে ইমান ও আক্বিদা, আমল, আখলাকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা।

কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও নাতে রাসুলের (সা.) মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক পর্ব।

ফজরের নামাজের পর থেকে নামাজের ফজিলত, সময়ের গুরুত্ব, সন্তানের সুশিক্ষা ও পরিবারের সংশোধন ইত্যাদি বিষয়ে কুরআন-হাদিস দিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা মুহাম্মদ এনাম আত্তারি, মাওলানা সাইফুল ইসলাম আত্তারি, মাওলানা সৈয়দ আলফে সানি আত্তারি, মাওলানা কাওসার কাদেরি, মাওলানা আবেদিন কাদেরি প্রমুখ।

বক্তারা বলেন, ‘আল্লাহ আপন প্রিয় মাহবুবের (সা.) উম্মতকে সকল যুগে অতুলনীয় মেধাসম্পন্ন ব্যক্তিত্ব দান করেছেন। তারা কেবল নিজেরাই সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব সর্বোত্তম পন্থায় আদায় করেননি, বরং মুসলমানদের নিজের এবং সমগ্র মানবজাতির সংশোধনের চেষ্টা করার মন-মানসিকতাও দিয়েছেন। তাই আমাদেরকেও কুরআন হাদিসের আলোকে নিজেকে, এবং অন্যদের সংশোধনের চেষ্টা করে যেতে হবে। যাতে ধর্মীয় শিক্ষায় মানবিক মানুষ হতে পারি। আর সেটা সম্ভব হলে দেশে মব, জঙ্গিবাদ, সন্ত্রাস, হানাহানি ও সমাজে কোনো প্রকার অশান্তি থাকবে না।’

মোবাল্লিগগণ বলেন, ‘আমাদের প্রিয়নবী (সা.) যেভাবে বলেছেন, আমাদের সেভাবেই চলতে হবে। জীবন গঠনে শুদ্ধ নিয়তের পাশাপাশি হালাল রুজি অর্জন করতে হবে। আপনার ইমান-আক্বিদা পরিপূর্ণ হতে হবে। যে কাজই করেন না কেন সেটা আল্লাহ ও তার প্রিয় হাবিবের সন্তুষ্টির্জনের জন্য হতে হবে। আপনি যে ইবাদতই করেন না কেন তা মহান আল্লাহর দরবারে কবুল হবে। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দান সাদকায় মনযোগী হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। উত্তম আখলাকের অধিকারী হতে হবে।’

তারা বলেন, ‘প্রিয় নবীর (সা.) কৃপাদৃষ্টি, সাহাবায়ে কিরামের বরকত, আওলিয়া কিরামের বরকতময় সম্পর্ক, ওলামা-মাশায়েখে আহলে সুন্নাতের স্নেহ এবং আমিরে আহলে সুন্নাতের দিনরাত অক্লান্ত পরিশ্রম ও মাযহাব মিল্লাত সকল তরিক্বত ও সর্বস্তরের সুন্নি মুসলমানের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় দাওয়াতে ইসলামী বাংলাদেশসহ সারা বিশ্বে মানুষদের সংশোধনের কাজ করে যাচ্ছে। যার কারণে অরাজনৈতিক এই সংগঠনটি আজ পৃথিবীর প্রায় ২০০ দেশে পৌঁছে গেছে।’

এই ইজতেমা শেষ হবে শুক্রবার (২ মে) জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে।

তিন দিনে দেশ-বিদেশের সুন্নি স্কলার, আলেমে দ্বীন ইসলামের মৌলিক বিষয়, আকায়েদ, আমল ও আখলাক নিয়ে সারগর্ভ বয়ান করবেন।

দাওয়াতে ইসলামী বাংলাদেশ জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী, বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন হলো দাওয়াতে ইসলামী। সারাবিশ্বের মতো এ দেশে ২০১৫ সাল থেকে তিন দিনের এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।’

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.