• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫ ২০২৫, ২২:৩৬ অপরাহ্ণ
অ- অ+
কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: আনন্দ, উচ্ছ্বাস আর গর্বের এক অপূর্ব সমন্বয়ে কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫। সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ, অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা কলেজ প্রাঙ্গণকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

আয়োজনে সূচনা হয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় পুরো প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রয়া ত্রিপুরা।

বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট এসএম ফোরকান। অতিথি ছিলেন উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শামীম আক্তার চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এইচএম আবু ওবায়দা, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল জলিল, বিতর্ক উপ-কমিটির আহ্বায়ক
অধ্যাপক এরশাদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক তাজনীন ফেরদৌস, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক আবদুল কাইয়ুম।

মূল পর্বে একে একে পুরস্কৃত করা হয় কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী, কৃতি ক্রীড়াবিদ, বিতার্কিক ও সাংস্কৃতিক প্রতিভাধরদের। শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি, লেখাপড়ায় কৃতিত্ব, খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে রয়া ত্রিপুরা বলেন, ‘এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তরুণ প্রজন্মকে শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই আজকের শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত।’

এসএম ফোরকান বলেন, ‘আজকে ডিটিটাল যুগে ডিভাইস ব্যবহারে সতর্ক থেকে বেশিরভাগ সময় পড়ালেখায় মনোনিবেশ করতে হবে; যাতে ভবিষ্যত দুর্নীতিমুক্ত জাতি গঠনে ভুমিকা রাখতে পার।’

মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘এই কলেজ শুধু শিক্ষার কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক ও মানবিক বিকাশেরও কেন্দ্র। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা একাডেমিক সফলতার পাশাপাশি মানবিক, সৃজনশীল ও নৈতিক গুণাবলিতে গড়ে উঠুক।’

পুরস্কার বিতরণ শেষে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা শিক্ষার্থীদের মাঝে প্রবল উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কলেজের এই গুরুত্বপূর্ণ আয়োজন।

প্রতি বছরের মতো এবারও কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ তার ঐতিহ্য ও গৌরবকে আরও সমৃদ্ধ করল। শিক্ষার্থীদের অংশগ্রহণ, শিক্ষক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় এই আয়োজন হয়ে উঠেছে অনন্য ও স্মরণীয়।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.