• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

চসিকের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে: মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২ ২০২৫, ২০:২৬ অপরাহ্ণ
অ- অ+
দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত

শাহাদাত হোসেন

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে। অস্বচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে। এরপর সেই তালিকা অনুযায়ী তাদের সহায়তায় মেধাবৃত্তির একটি টেকসই কাঠামো গড়ে তোলা হবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর টাইগারপাস এলাকায় অবস্থিত প্রধান নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক পরিচালিত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে সভায় শাহাদাত হোসেন আরও বলেন, ‘আমরা চাচ্ছি, সিটি কর্পোরেশনের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করুক তা নয়, তারা যাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে ওঠে। এ জন্য স্কুলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে। কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সমাজসেবকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

সভায় অংশগ্রহণকারী চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় এবং কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

সভায় প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায মেয়র বলেন, ‘নগরবাসীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের অন্যতম অঙ্গীকার। চসিক পরিচালিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই। প্রয়োজন হলে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।’

সভায় ম্যানেজিং ও গভর্নিং কমিটির সদস্যবৃন্দ চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন, প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষক সংকট নিরসনে শিক্ষকসংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়াসুবিধা সম্প্রসারণে বরাদ্দ বাড়ানোর জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান।

তারা বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় এসব মৌলিক চাহিদাগুলো পূরণ করা গেলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোযোগী হবে।’

সভায় মেয়র বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানান। মেয়রের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদের সঞ্চার হয় এবং তারা সম্মিলিতভাবে চসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.