• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০ ২০২৫, ১৯:৫৩ অপরাহ্ণ
অ- অ+
৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন।

আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটের লিংক পোস্টে জুড়ে দিয়েছেন তিনি। যেখানে তার দাবির সত্যতা মিলেছে।

উপস্থাপিত তথ্যপ্রমাণে দেখা গেছে, ৫৪৭ট মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান। ২০ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে ১৫০-র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে জুলকারনাইন তার পোস্টে লিখেছেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছু দিন আগে গ্রেফতার হয়েছেন, এবং গ্রেফতারপরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে আজ (বুধবার) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তিনি আরও লিখেছেন, আশ্চর্যের বিষয় হলো- আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে (৯ম তলায়, বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে, এবং তারপরই বিচারক, সাজ্জাদের স্ত্রী তামান্না শারমীনের মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন।

২০ এপ্রিলের আগে হাইকোর্টের শেষ কার্যদিবসে একই আদালত আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দিয়েছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, ‘হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এই কোর্ট ৫৪৭’টির মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি করেন আজ। এবং ২০ এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্যদিবস ছিল। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়।’

তিনি আরও লিখেন, ‘সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারও জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙ যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু ১৫০’র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো?’

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.