• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

মাছ ধরার পাঁচ ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮ ২০২৫, ১৯:৪৭ অপরাহ্ণ
অ- অ+
২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অন্তত ২২ জেলেসহ ৫টি মাছ ধরার ফিশিং ট্রলার নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে মৌলভীরশীল নামক এলাকার বাংলাদেশ জলসীমানা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিশিং ট্রলার মাঝিমাল্লাসহ ধরে নিয়ে গেছে বলে জানান টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ফিশিং ট্রলার মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম।

তিনি বলেন, ‘সকালে সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সদস্যরা স্পিড বোটে এসে মাছ শিকারত ট্রলারগুলো নিয়ে যায়। এরমধ্যে একটি ট্রলারের মালিক আমি, অপরটির মালিক মোহাম্মদ শাওন। এই দুইটিতে ১১ জন জেলে রয়েছেন। এছাড়া একই স্থান থেকে আরও ৩টি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে। তবে সেগুলোর মালিক ও ট্রলারের নাম জানা যায়নি। ওই ৩টিতেও ১০ থেকে ১২ জন জেলে থাকতে পারেন।’

আবুল কালাম বলেন, ‘কিছু দিন পর পর আরাকান আর্মি এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এতে ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া এটি সমাধানে সরকারের সহযোগিতা কামনা করছি আমরা।’

সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, ‘সাগর থেকে আবারো মাছ ধরার ৫টি ট্রলার নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সেগুলো কোন ঘাটের ট্রলার তা জানা যায়নি। তাছাড়া সাগরে মাছ ধরতে যাওয়া আমাদের এলাকার বেশ কয়েকটি ট্রলারকে ধাওয়া দিয়েছে আরাকান আর্মির সদস্যরা। ট্রলারগুলো ফেরত এলে জানা যাবে।’

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন, ‘টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটের দুটি ট্রলারের ১১ জন জেলেসহ দুটি ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি। এর বাহিরে আরও ৩টি ট্রলারসহ বেশ কয়েকজন জেলেকে ধরে নিয়ে গেছে। এগুলোর তথ্য সংগ্রহের কাজ চলছে। এ ব্যাপারে নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না।’

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘সাগর থেকে ট্রলার নিয়ে যাওয়ার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লীড-২

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’
বিনোদন

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের
অর্থনীতি

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’
তথ্যপ্রযুক্তি

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম
চট্টগ্রাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পটিয়ায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

পটিয়ায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

কর্নেলহাটে মানবিক ডাক্তার শাহাদাত হোসেনের কার্যালয় উদ্বোধন

কর্নেলহাটে মানবিক ডাক্তার শাহাদাত হোসেনের কার্যালয় উদ্বোধন

পতেঙ্গায় চোর সন্দেহে যুবক হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক

পতেঙ্গায় চোর সন্দেহে যুবক হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে আসামি আটক

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা সম্পন্ম

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা সম্পন্ম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.