• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৭ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭ ২০২৫, ১৮:৩৪ অপরাহ্ণ
অ- অ+
নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক প্রস্তাবের পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, ‘আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশে। আপনার ঘোষণার পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছি যাতে ১৭ কোটি মানুষের দেশ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকান রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। আমরাই প্রথম দেশ যারা এ ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছি।’

‘আমরাই প্রথম দেশ যারা রপ্তানির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য বহু বছরের চুক্তি করেছি। আমাদের কর্মকর্তারা তখন থেকেই বাংলাদেশে আমেরিকান রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছেন। বাণিজ্য উপদেষ্টা আমাদের বিশদ কার্যক্রম নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদারে কাজ করবেন।’

চিঠিতে আরো বলা হয়, ‘আমাদের কর্মপরিকল্পনার মূল ফোকাস তুলা, গম, ভুট্টা, সয়াবিনসহ এ জাতীয় মার্কিন পণ্যগুলির আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো, যা মার্কিন কৃষকদের আয় ও জীবিকা নির্বাহে অবদান রাখবে। মার্কিন তুলার বাজারে গতি বাড়াতে আমরা বাংলাদেশে বন্ডেড ওয়্যারহাউজিং (গুদামজাতকরণ) সুবিধা চূড়ান্ত করছি, যেখানে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা থাকবে।’

ড. ইউনূস চিঠিতে বলেন, ‘দক্ষিণ এশীয় অঞ্চলে বেশিরভাগ মার্কিন রপ্তানিতে বাংলাদেশের শুল্ক রয়েছে। আমরা উপরোক্ত মার্কিন কৃষিপণ্য ও স্ক্র্যাপ ধাতুর ওপর শূন্য শুল্ক দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শীর্ষ মার্কিন রপ্তানি পণ্য গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর জন্য কাজ করছি।’

‘আমরা এরই মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালু করার প্রয়োজনীয় পদক্ষেপগুলি সম্পন্ন করেছি। ইন্টারনেটের এই গতি বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি খাতে বাংলাদেশে মার্কিন ব্যবসার জন্য একটি নতুন যুগের সূচনা করবে।’

চিঠিতে মুহাম্মদ ইউনূস আরও লেখেন, ‘আমরা পরবর্তী তিন মাসের মধ্যে চলমান ও পরিকল্পিত কর্মপরিকল্পনাগুলো সম্পন্ন করবো বলে আশাবাদী। অনুগ্রহ করে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কাজগুলো সুচারুভাবে বাস্তবায়নে আমাদের প্রয়োজনীয় সময় দিন। আপনাকে অনুরোধ করে বলতে চাই, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির ওপর পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি তিন মাসের জন্য স্থগিত করুন। আমি আন্তরিকভাবে আশা করি আপনি এ অনুরোধটি রাখবেন।’

মার্কিন শুল্কনীতি পরিবর্তনের পর গেল রোববার (৬ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছিলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দুটি চিঠি দেয়া হবে। একটা চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেবেন প্রধান উপদেষ্টা। একটি চিঠি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) কাছে দেবেন বাণিজ্য উপদেষ্টা।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন
চট্টগ্রাম

চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক
অর্থনীতি

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের আনুষ্ঠানিক উদ্বোধন
অর্থনীতি

বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রত্যাশা আর্ট স্কুলের গোল্ড মেডেল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিনোদন

প্রত্যাশা আর্ট স্কুলের গোল্ড মেডেল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাত ১০টা ৩৪ মিনিটে একটি খবর, এরপর যা করলেন ডিসি জাহিদ!
চট্টগ্রাম

রাত ১০টা ৩৪ মিনিটে একটি খবর, এরপর যা করলেন ডিসি জাহিদ!

হালিশহরে পাঁচ সহযোগীসহ মাদক ব্যবসায়ী পাখি আক্তার গ্রেপ্তার
চট্টগ্রাম

হালিশহরে পাঁচ সহযোগীসহ মাদক ব্যবসায়ী পাখি আক্তার গ্রেপ্তার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

বাজারে গিয়ে অবাক ক্রেতারা, হু হু করে বাড়ছে দ্রব্যমূল্য

চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন : মেয়র শাহাদাত

চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা প্রয়োজন : মেয়র শাহাদাত

ঈদুল আজহার আনন্দ বাড়াতে বাজারে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট

ঈদুল আজহার আনন্দ বাড়াতে বাজারে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট

১৫ মে সাংবাদিক ফয়জুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী

১৫ মে সাংবাদিক ফয়জুল হকের ৩৮তম মৃত্যুবার্ষিকী

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.