• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

এস আলমের শেয়ার বিক্রি করে দিচ্ছে ইসলামী ব্যাংক; যাচ্ছে সৌদি প্রতিষ্ঠানের কাছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮ ২০২৪, ২৩:২৫ অপরাহ্ণ
অ- অ+
ইসলামী ব্যাংক বাংলাদেশের খেলাপি ঋণের অর্ধেকই এস আলম গ্রুপের পেটে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: আগামী জানুয়ারির মধ্যে এস আলমের শেয়ার বিক্রি করে টাকা তোলার পরিকল্পনা করছে ইসলামী ব্যাংক। আর সেজন্য ব্যাংকটির পুরনো শেয়ারধারী প্রতিষ্ঠান সৌদি আরবের আল রাজীর সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ।

প্রাপ্ত মতে, পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের মোট শেয়ারের মধ্যে শিংহভাগই চট্টগ্রামভিত্তিক বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের কাছে। সেসব শেয়ার বিক্রি করে দশ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা করা হচ্ছে। যদিও এস আলম ঋণের নামে ব্যাংকের ১৭টি শাখা থেকে মোট ৮০ হাজার কোটি টাকা নিয়ে গেছে। সে জন্য নতুন করে আরো শেয়ার ইস্যু করারও পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এস আলম শুধু টাকা নেয়নি, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সাথে ব্যাংকের যে সম্পর্ক ছিল, সেটাও ধ্বংস করে দিয়েছে।’

এ দিকে, সংবাদ সম্মেলনে এস আলমকে মরতে দেওয়া যাবে না উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ব্যক্তি এস আলম আর প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এক বিষয় নয়। আমরা এস আলম গ্রুপ, বেক্সিমকোর মত কোন প্রতিষ্ঠানই বন্ধের পক্ষে নই। কারণ, সব প্রতিষ্ঠান জাতীয় সম্পদ। তবে, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, বর্তমানে ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজারের ৬৬৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকের কাছে দশমিক ১৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগককারীর কাছে ৭৪ দশমিক ৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১৭ দশমিক ৮৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে আছে সাত দশমিক ১৯ শতাংশ শেয়ার। আর এস আলম গ্রুপের কাছে রয়েছে ১৩২ কোটি এক লাখ ৯২ হাজার ৩৪৮টি শেয়ার। অর্থাৎ, সিংহভাগ শেয়ারের মালিকই এস আলম।

যদিও ২০১৭ সালে যখন এস আলম নিজেদের আয়ত্তে নেওয়ার পূর্বে ব্যাংকের ৫০ শতাংশের বেশি মালিকানা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ছিল। আর বর্তমানে সেটি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮৯ শতাংশে।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘এক সময়ের দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২০১৭ সালে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ। এরপর সাড়ে সাত বছরে নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এ ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থসংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এ অর্থ ব্যাংকটির মোট ঋণের এক-তৃতীয়াংশ।

এর পূর্বে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। একইসাথে ইসলামী ব্যাংকে এস আলম পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের হাতে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.