• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

পটিয়ায় মোতাহেরুল-সামশুল-শারুনসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২ ২০২৪, ১৪:১৯ অপরাহ্ণ
অ- অ+
পটিয়ায় মোতাহেরুল-সামশুল-শারুনসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বিস্ফোরক ও হত্যা চেষ্টায় আওয়ামী লীগের প্রাক্তন হুইপ ও সংসাদ সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আরো ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গেল মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকার ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাদি হয়ে পটিয়া থানায় মামলাটি করেন। পরে শুক্রবার (১ নভেম্বর) রাতে মামলার ব্যাপারটি জানাজানি হয়।

মামলায় হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুন, হুইপের দুই ছোট ভাই ফজলুল হক চৌধুরী মহব্বত, মুজিবুল হক চৌধুরী নবাবসহ ১২১ জনকে এজহারভুক্ত আসামি করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জামান, মোজাম্মেল হক রাজধন, নুরুল হুদা, এমরান, যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, মহিম, বাবর, জাবেদ সরওয়ার, কায়ছার, সাদ্দাম, সাইফুজ্জামান মানিক, আব্বাস উদ্দিন ছোটন, ছাত্রলীগ নেতা কপিল উদ্দিন, সাইফুল ইসলাম, পটিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, গিয়াস উদ্দিন আজাদ, রুপক কুমার সেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামিরা ক্ষমতাকে অপব্যবহার করে নিরীহ ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করে বিভিন্নভাবে হয়রানি করেছে। পরে গেল ১১ অক্টোবর রাত আটটার দিকে ১-৩ নম্বর আসামিদের নির্দেশে ৪-১৮ নম্বর আসামিরা যুবদল ও ছাত্রদলের নেতাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে বাদিসহ যুবদলের নেতা আবুল হাসান, জাফর আহমদ, মো. রাসেল, মো. ফোরকান, সাইফুদ্দিনসহ অনেকেই আহত হয়। ১৯-১২১ নম্বর আসামিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’সহ বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে দিতে এলোপাতাড়িভাবে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক তৈরি করে। এ সময় পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় আসামিরা বাদি ও ভিকটিমদের হত্যার উদ্দেশে লোহার রড দিয়ে মারধর করে। এ সময় আসামিরা ভয় দেখিয়ে শান্তিরহাটের বিভিন্ন দোকান বন্ধের চাপ সৃষ্টি করে ও প্রাণনাশের হুমকি ধমকি দেয়। পরে বাদিসহ আহতরা প্রথমে শান্তিরহাট জেনারেল হাসপাতাল ও পটিয়া জেনারেল হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

মামলার ব্যাপারটি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘গেল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে পটিয়া থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা করেছেন এক ব্যবসায়ী। সেই মামলায় প্রাক্তত সাংসদ মোতাহেরুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করে এবং প্রাক্তন হুইপ সামশুল হক চৌধুরীসহ আরো ১২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এ মামলায় আরো ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। এসব মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।’

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.