• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

দ্রুত সংস্কার করে সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের পূর্ণ জয় হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮ ২০২৪, ২০:৩২ অপরাহ্ণ
অ- অ+
দ্রুত সংস্কার করে সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের পূর্ণ জয় হবে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ খুন করেছিল উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘রাজপথে লগি বৈঠা দিয়ে মানুষ খুনের পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। তেমনিভাবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও তারা নৃশংস হত্যাকান্ড চালিয়েছে। বহদ্দারহাট ও মুরাদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়ে ওয়াসিম আকরামসহ সাধারণ মানুষকে খুন করেছে। কিন্তু, শত জুলুম নির্যাতন চালিয়েও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। ৫ আগস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনবিস্ফোরণ ঘটেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করে একটি সুন্দর নির্বাচন দিতে পারলেই গণতন্ত্রের পূর্ণ বিজয় হবে।’

সোমবার (২৮ অক্টোবর) বিকালে সিটির বহদ্দারহাট মোড়ে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চান্দগাঁও ওয়ার্ড বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে এরশাদ উল্লাহ আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ভাবমূর্তি সুন্দর রাখার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা দলের সবাইকে মানতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এক সময় বহদ্দারহাটে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভ্যান গাড়ি থেকে চাঁদা আদায় করত। এ সন্ত্রাসীরা এখন পালিয়ে গেছে। ব্যবসায়ী ভাইয়েরা নির্ভয়ে ব্যবসায় চালিয়ে যান। যে কোন বিপদে বিএনপি আপনাদের পাশে থাকবে।’

চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির রানার পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

নাজিমুর রহমান বলেন, ‘খুনি হাসিনাসহ যেসব ব্যক্তি গণহত্যার সাথে জড়িত, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচারের দাবীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ। যে সব ছাত্র-জনতা আওয়ামী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই, কোন দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন ও সাধারণ সম্পাদক মনির আহম্মেদ চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা জাফর আহমেদ, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, শোলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক হাসান উসমান, চানগাঁও ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো. হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান গনি, যুগ্ম সম্পাদক মো. হারুন, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাসান, অর্থ সম্পাদক আবু সৈয়দ, বিএনপির নেতা মো. জাবেদ, মনসুর আলম, মো. ইউনুস, আব্দুল করিম, নাসির উদ্দিন, নূর হোসেন, খোরশেদ আলম, আব্দুর রহিম।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.