• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

দলবাজ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের, ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬ ২০২৪, ২০:৩২ অপরাহ্ণ
অ- অ+
দলবাজ বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও শিক্ষার্থীদের, ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: আওয়ামী লীগের সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গনে ঢুকেন শিক্ষার্থীরা।

এর পূর্বে ঢাবির বিভিন্ন হল থেকে ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’- প্রভূতি স্লোগান দেন।

এ দিকে, আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ওই বিচারপতিরা চায়ের আমন্ত্রণে সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে একে একে ঢুকেছেন। পরে তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্টার বলেন, ‘আপাতত ১২ জন বিচাপতিকে বেঞ্চ দেয়া হচ্ছে না। তাদের বিচারিক দায়িত্ব দেওয়া হচ্ছে।’

এর পূর্বে, দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দেন সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির বুধবার (১৬ অক্টোবর) দিনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নেতারা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে দুপুর দুইটার মধ্যেই ওই বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেয়ার পর দুপুর দুইটার আগেই ওই বিচারপতিদের ছুটিতে পাঠানোর সংবাদ এল।

বহু দিন ধরেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া, সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন।

এরই মধ্যে সোমবার (১৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বিক্ষোভ করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এরপরই মঙ্গলবার (১৫ অক্টোরব) রাতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.