• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

করোনায় না ফেরার দেশে ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪ ২০২১, ১৭:৩৬ অপরাহ্ণ
অ- অ+
করোনায় না ফেরার দেশে ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

অবশেষে করোনায় না ফেরার দেশে চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’সহ অনেক কালজয়ী গানের গীতিকার ফজল–এ–খোদা। গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছিল তিনি।

আজ ৪ জুলাই, রোববার ভোর চারটায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি ​নিশ্চিত করেছেন তাঁর ভাতিজি অরিনা বরকত-এ-খোদা। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ফজল–এ–খোদা সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তাঁর স্ত্রী মাহমুদা সুলতানা মঞ্জু এখনো সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অরিনা বরকত-এ-খোদা জানান, আজ সকাল ১০টায় ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ফজল-এ-খোদার দাফন সম্পন্ন হয়েছে। তিনি জানান, তাঁর চাচির শারীরিক অবস্থাও খুব একটা ভালো না।

বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক এই গুণী মানুষটির জন্ম ১৯৪১ সালের ৯ মার্চ, পাবনার বেড়া থানার বনগ্রামে। বাবা মুহাম্মদ খোদা বক্স এবং মা মোসাম্মাত জয়নবুন্নেছার তিনি প্রথম সন্তান।

বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে ১৯৬৩ সাল থেকে ফজল-এ-খোদার কর্মজীবন শুরু। পরের বছর বাংলাদেশ টেলিভিশনেও তালিকাভুক্ত হন। তাঁর লেখা অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাঁর লেখা অনেক গানের মধ্যে ‘সালাম সালাম হাজার সালাম’ মুক্তিযুদ্ধে বহু মানুষকে উদ্দীপ্ত করেছে। ১৯৭১-এ অসহযোগ আন্দোলন চলাকালে তাঁর লেখা গণসংগীত ‘সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম চলবে, দিন রাত অবিরাম’ গানটি তৎকালীন টেলিভিশন প্রচার করে।

ফজল-এ-খোদার কালজয়ী অনেক গান এখনো মানুষকে আন্দোলিত করে। ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘ভাবনা আমার আহত পাখির মতো, পথের ধুলোয় লুটোবে’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙরে’, ‘খোকনমণি রাগ করে না’ ইত্যাদি। ফজল-এ-খোদার গানগুলো বশীর আহমেদ, আবদুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, রথীন্দ্রনাথ রায়ের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠের মাধ্যমে দর্শক–শ্রোতার কাছে পৌঁছেছে। আজাদ রহমান, আবদুল আহাদ, ধীর আলী, সুবল দাস, কমল দাশগুপ্ত, আবেদ হোসেন খান, অজিত রায়, দেবু ভট্টাচার্য, সত্য সাহা প্রমুখ গুনী সংগীতজ্ঞ ফজল-এ-খোদার গানে সুরারোপ করেছেন।

ছড়া দিয়ে তাঁর লেখালেখির শুরু। তাঁর ছড়া গ্রন্থের সংখ্যা ১০ আর কবিতা গ্রন্থ ৫টি। গান, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্য নিয়ে তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৩। এ ছাড়া সত্তর দশকে শিশু–কিশোরদের মাসিক পত্রিকা ‘শাপলা শালুক’ তার সম্পাদনাতেই প্রকাশিত হতো। শিশু-কিশোর সংগঠন শাপলা শালুক আসরেরও তিনি প্রতিষ্ঠাতা। সদস্যদের কাছে ফজল-এ-খোদা ‘মিতা ভাই’ নামে পরিচিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে হত্যার শিকার হলে ফজল-এ-খোদা তাঁর দুঃখ এবং ক্ষোভ গানের মাধ্যমে প্রকাশ করেন। বশীর আহমেদের সুরে মোহাম্মদ আবদুল জব্বারের গাওয়া ফজল-এ-খোদার সেই গানটি ছিল ‘ভাবনা আমার আহত পাখির মতো/ পথের ধুলোয় লুটোবে/ সাত রঙে রাঙা স্বপ্ন-বিহঙ্গ/ সহসা পাখনা লুটোবে/ এমন তো কথা ছিল না’। ১৯৭৬ সালে গানটি রেকর্ড ও বেতারে প্রচারিত হয়। ফজল-এ-খোদার লেখা এবং মোহাম্মদ আবদুল জব্বারের সুরারোপ করা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি ২০০৬ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের সেরা ২০ গানের তালিকায় ১২তম স্থান পায়। ১৯৬০–এর দশক থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ফজল-এ-খোদা দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত, ইসলামি গান লিখেছেন।

এদিকে ফজল-এ-খোদার মৃত্যুসংবাদ তাঁর জন্মস্থান পাবনার বেড়া উপজেলায় পৌঁছার পর সাংস্কৃতিক কর্মীসহ বেড়ার সর্বসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বেড়া সাংস্কৃতিক সংসদের (বেসাস) সভাপতি আল মাহমুদ সরকার বলেন, ‘ফজল-এ-খোদা আমাদের গর্ব ছিলেন। বেড়ার সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদান আমরা কখনোই ভুলতে পারব না।’

 

 

 

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

নিভৃতচারী প্রশিক্ষক জোবাইদ রশীদ : ৩৮ বছরের নিবেদিত পথচলার অবসান

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এসএওসিএলের সিইও

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.