• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বোয়ালখালীতে প্রস্তুত খামারীরা, দাম নিয়ে শঙ্কা

প্রকাশিত: জুলাই ৪ ২০২১, ১৬:২০ অপরাহ্ণ
অ- অ+
বোয়ালখালীতে প্রস্তুত খামারীরা, দাম নিয়ে শঙ্কা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মো: জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি : কোরবানির ঈদ ঘনিয়ে আসছে। ইতিমধ্যে গবাদিপশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছেন খামারীরা। তবে করোনা পরিস্থিতিতে ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। ঈদের বাকি মাত্র ১৬-১৭দিন। অথচ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গবাদিপশুর হাটগুলো শূন্য পড়ে রয়েছে।

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক দূরাবস্থার কারণে পশুখাদ্য ও লালনপালনে যে অর্থ ব্যয় হয়েছে তা পশু বিক্রি করে উঠবে কি না সেই চিন্তা জেঁকে বসেছে খামারীদের মাথায়।

উপজেলার সারোয়াতলী ইউনিয়নের গরুর খামারী মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গোখাদ্যের মূল্য বেড়েছে। বাজারে ভূসি কেজি প্রতি ৪০ টাকা, সয়াবিন কেজি প্রতি ৫২ টাকা, মটরের ছোলা কেজি প্রতি ৬৫ টাকা, খৈল ৪৫ টাকা। এছাড়া প্রায় সব রকমের গোখাদ্যের দাম বাড়তি।’

তিনি বলেন, ‘ঈদের দিন ঘনিয়ে এসেছে। অথচ ক্রেতার দেখা নেই। যাও কয়েকজন এসেছে তারা যে দাম বলছেন তাতে খরচও উঠে আসবে না। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে ৪টি গরু মোটাতাজা করেছি। ভালো দাম না পেলে লোকসান গুণতে হবে।

খরণদ্বীপ এলাকার মৌসুমে গরু ব্যবসায়ী মো. মিজান জানান, উত্তরবঙ্গ থেকে বোয়ালখালীতে এবার ২১টি গরু এনেছেন। আরো গরু আনার জন্য রংপুরে তার লোক অবস্থান করছে। গরুর দাম সহনীয় পর্যায়ে থাকলেও লকডাউন চলায় হাট মিলছে না। এতে অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে।

বোয়ালখালীতে ৬টি গবাদিপশুর বড় হাট বসে। উপজেলার মুরাদ মুন্সির হাট, নুরুল্লাহ মুন্সির হাট, হাজীর হাট, কালাইয়ার হাট, চৌধুরী হাট ও শাকপুরা চৌমুহনী বাজার ঘুরে দেখা গেছে কোরবান উপলক্ষে গবাদিপশু বিক্রির প্রস্তুতি নেই। অনেকটাই ফাঁকা পড়ে আছে। অথচ ঈদের বাকি আর বেশিদিন নেই।

বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘পৌরসভার মুরাদ মুন্সির হাটে পশু বিক্রি বিষয়ে এখনো প্রশাসনিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে বাজার বসানোর জন্য পৌরসভার সার্বিক প্রস্তুতি রয়েছে। বিগত অন্যান্য বছর এ সময়ে হাটে গবাদিপশু নিয়ে আসতেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতায় জমজমাট থাকতো হাট। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন।’

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, চলমান করোনা পরিস্থিতিতে খামারীদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সরকার। তাদেরকে ইতিমধ্যে গোখাদ্য ও ১ম পর্যায়ের প্রণোদনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কয়েকটি ধাপে প্রণোদনা দেওয়া হবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, এবারের কোরবানির জন্য বোয়ালখালীতে ৩৮ হাজার ২৯০টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ২৬হাজার ১০০টি, মহিষ ৪৪৫৬টি, ছাগল ৬হাজার ১২৯টি, ভেড়া ১হাজার ৬০৮টি। এছাড়া দেশের অন্যান্য এলাকা থেকেও বোয়ালখালীর হাটগুলোতে এক তৃতীয়াংশ গরু নিয়ে আসেন ব্যবসায়ীরা।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.