• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পতেঙ্গায় বিএসসির আরেক জাহাজে আগুন; একজনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫ ২০২৪, ১৯:২০ অপরাহ্ণ
অ- অ+
পতেঙ্গায় বিএসসির আরেক জাহাজে আগুন; একজনের লাশ উদ্ধার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের বহিঃনোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আরেক তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুনের ঘটনা ঘটেছে। এতে মো. সাদেক নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মো. সাদেক (৪৩) জাহাজটির ক্রু ছিলেন।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহতের সহকর্মীরা জানান, জাহাজে আগুন লাগার পর কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে পানিতেই মৃত্যু হয়েছে সাদেকের।

এ ঘটনায় জাহাজটির আরো ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার হয়েছে।

বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটিতে অপরিশোধিত ১১ হাজার ৬০০ মেট্রিক টন তেল ছিল; যা পরিশোধন করার জন্য মাদার ভ্যাসেল জাহাজ থেকে খালাস করা হচ্ছিল।

জাহাজটির মাঝের ওপরের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।

জাহাজটি বিএসসির তেল পরিবহনের ট্যাংকার। এতে আগুন লাগার পর ৪৮ জন ক্রুর মধ্যে ৪৭ জনকেই জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, স্থানীয়রা সাগরে অবস্থানরত তেলের ট্যাংকারটিতে বিস্ফোরণের পর আগুন লাগার সংবাদ জানান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। জাহাজটি সাগরে থাকায় নৌবাহিনীর সাথে যোগাযোগের পর আগুন নেভানোর কাজ শুরু হয়।

আবদুর রাজ্জাক জানান, কোস্টগার্ডের অগ্নিনির্বাপক দলও যোগ দেয়। প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে, সেটি এখনো জানা যায়নি।

এর পূর্বে, গেল ৩০ সেপ্টেম্বর বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির বাংলার জ্যোতি নামের ট্যাংকারে থেকে তেল খালাসের সময় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.