• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

চেন্নাই টেস্ট/অশ্বিনের ঘূর্ণিতে ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২ ২০২৪, ১৩:১৯ অপরাহ্ণ
অ- অ+
চেন্নাই টেস্ট/অশ্বিনের ঘূর্ণিতে ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চেন্নাই, ভারত: রবীচন্দ্রন অশ্বিনের বোলিং নৈপুন্যে চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। রান বিবেচনায় ভারতের কাছে এটি সবচেয়ে বড় ব্যবধানে হার টাইগারদের। ভারতের ছুঁড়ে দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪০ রানে শেষ ছয় উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৮ রানে ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে হারের স্বাদ দেন অশ্বিন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন অশ্বিন। ম্যাচ সেরা হন অশ্বিন।

চেন্নাইয়ে ৫১৫ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে চার উইকেটে ১৫৮ রান করেছিল বাংলাদেশ। ছয় উইকেট হাতে নিয়ে আরো ৩৫৭ রান করতে হত বাংলাদেশকে। শান্ত ৫১ ও সাকিব পাঁচ রানে অপরাজিত ছিলেন।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের প্রথম সেশনে প্রথম ঘন্টায় কোন উইকেট হারায়নি বাংলাদেশ। ইনিংসের ৪৭তম ওভারে স্পিনার রবীন্দ্র জাদেজার বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে জীবন পান সাকিব। স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্ত। ১৭ রানে জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি সাকিব। অশ্বিনের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে যশ্বসী জয়সোয়ালকে ক্যাচ দেন তিনটি চারে ২৫ রান করা সাকিব।

সাকিবের বিদায়ে ক্রিজে এসে এক রানে বিদায় নেন লিটন দাস। জাদেজার বলে স্লিপে অধিনায়ক রোহিত শর্মাকে ক্যাচ দেন লিটন।

লিটনের মত দ্রুত সাজঘরে ফিরেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ। অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে জাদেজাকে ক্যাচ দেন মিরাজ। ব্যক্তিগত আট রানে মিরাজকে শিকার করে ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ৩৭তম পাঁচ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

মিরাজ ফেরার পরের ওভারেই প্যাভিলিয়নে ফিরেন এক প্রান্ত আগলে রাখা শান্ত। জাদেজার বলে জসপ্রিত বুমরাহকে ক্যাচ দেন তিনি। আটটি চার ও তিনটি ছক্কায় ১২৭ বলে ৮২ রান করেন শান্ত।

দলীয় ২২২ রানে অষ্টম ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর শেষ উইকেটে মাত্র ১২ রান যোগ করে মধ্যাহ্ন-বিরতির পূর্বেই ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে পাঁচ রানে অশ্বিন ও শেষ ব্যাটার হাসান মাহমুদকে সাত রানে বোল্ড করেন জাদেজা। অশ্বিন ৮৮ রানে ছয় উইকেট নেন। এছাড়া জাদেজা ৫৮ রানে তিনটি ও বুমরাহ একটি উইকেট নেন।

দুই ইনিংসে ভারত যথাক্রমে ৩৭৬ ও চার উইকেটে ২৮৭ রান করে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪৯ রান।
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত।

সংক্ষিপ্ত স্কোর কার্ড:
ভারত প্রথম ইনিংস: ৩৭৬/১০, ৯১.২ ওভার (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, হাসান ৫/৮৩)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯/১০, ৪৭.১ ওভার (সাকিব ৩২, মিরাজ ২৭*, বুমরাহ ৪/৫০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৭/৪ ডি, ৬৪ ওভার (গিল ১১৯*, পান্ত ১০৯, মিরাজ ২/১০৩)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩৪/১০, ৬২.১ ওভার (শান্ত ৮২, সাদমান ৩৫, অশ্বিন ৬/৮৮)।
ফল: ভারত ২৮০ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।
ম্যাচ সেরা: রবীচন্দ্রন অশ্বিন (ভারত)।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.