• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

শনিবারের মধ্যে শ্রমিক অসন্তোষ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিজিএমইএর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১ ২০২৪, ১৯:০০ অপরাহ্ণ
অ- অ+
শনিবারের মধ্যে শ্রমিক অসন্তোষ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিজিএমইএর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: আগামী শনিবারের (১৪ সেপ্টেম্বর) মধ্যে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এ সময়ে আমাদের প্রায় ১০-১৫ শতাংশ অর্ডার অন্য দেশে চলে গেছে।’

বুধবার (১১ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনাপূর্বক ব্যবস্থা নেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এ কথা বলেন খন্দকার রফিকুল ইসলাম।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

শ্রমিক অসন্তোষ কত দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মনে করেন- এমন প্রশ্নের উত্তরে খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘আজকে কারখানগুলো সুন্দরভাবে চালু হয়েছে। কিন্তু, একটি বড় প্রতিষ্ঠানের গতকাল বেতন দেয়ার কথা ছিল, দিতে না পারায় আজকে দুপুর থেকে ওই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে। এতে আশেপাশের কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি, আজকের সন্ধ্যার মধ্যে সেই কারখানার শ্রমিকরা বেতন পেয়ে যাবেন। আমার বিশ্বাস, জানতে পেরেছি আগামী শনিবার থেকে সব কারখানা নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে।’

শ্রমিক অসন্তোষে কতগুলো কারখানা আক্রান্ত হয়েছে- এমন প্রশ্নের উত্তরে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আশুলিয়া, জিরাবো, জিরানী জোনে ৪০৮টি কারখানা রয়েছে। গেল কয়েক দিনের শ্রমিক অসন্তোষে এ সব এলাকার ৪০-৬০টি কারখানা বন্ধ আছে।’

তিনি বলেন, ‘গেল পরশু দিন আমরা আশুলিয়ার কারখানা মালিক ও শ্রমিকসহ একটি সভা করেছি। সেখানে শ্রমিকরা চারটি ব্যাপারে সমাধানের কথা বলেছে। সেখানে মালিক পক্ষ তখনই সমাধান করে দিয়েছে। তারমধ্যে কারখানয় চাকরির ক্ষেত্রে একটি দাবি উঠেছিল, পুরুষদের ৭০ শতাংশ ও নারীদের ৩০ শতাংশ নিয়োগ দিতে হবে। অথচ বায়ার বলেছে, নারীদের বেশি দিতে হবে। তখন আমরা বলেছি, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এটা তারা মেনে নিয়েছে। এরপর ছিল টিফিনের দাবি ও উপস্থিতির বোনাস দাবি, তা মেনে নেয়া হয়েছে।’

রপ্তানিতে কি রকম প্রভাব পড়তে পারে- এমন প্রশ্নের উত্তরে খন্দকার রফিকুল বলেন, ‘রপ্তানিতেতো প্রভাব অবশ্যই পড়বে। বৈষম্য বিরোধী আন্দোলনে মালিক-শ্রমিকের সমর্থন ছিল, কারখানাগুলো বন্ধ ছিল। এরপর বন্যার কারণে চট্টগ্রামে পণ্য শিপমেন্ট করতে পারেনি। এর ফলে, বহু কারখানে নির্দিষ্ট সময়ে অর্ডার ফুলফিল করতে পারেনি। এতে বহু কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বায়ারদের অনুরোধ করেছি, যাতে ক্ষতির পরিমাণ মিনিমাম রাখা যায়। তারপরও বহু বড় গ্যাপ হওয়াতে ক্ষতিতো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ক্ষতি হয়েছে। তবে, পরিমাণ এমুহূর্তে বলা যাবে না। পাশাপাশি, গার্মেন্টস খাত সিজনাল ব্যবসায়, আজ ঠিক করে তিন মাস পর কোন পণ্যটা বাজারে আসবে। তাই, এ অস্থিরতার কারণে একটা সিজনে সমস্যার কারণে বায়াররা অন্য স্থান থেকে সোর্সিং করছে। এতে করে আমাদের প্রায় ১০-১৫ শতাংশ অর্ডার অন্য দেশে চলে গেছে। তবে আমি আশাবাদী, বর্তমান সকারের সহযোগিতায় অবশ্যই আমরা এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.