• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় কী পদক্ষেপ নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৪, ১৯:২৫ অপরাহ্ণ
অ- অ+
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় কী পদক্ষেপ নিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট?

মাসুদ পেজেশকিয়ান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

তেহরান, ইরান: তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপন করা জরুরি বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে ইরানের ১০০ বিলিয়ন ডলার প্রয়োজন বলেও জানান তিনি। শনিবার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। সংবাদ ভয়েস অব আমেরিকার।

শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জামে স্বয়ংসম্পূর্ণ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সশস্ত্র গোষ্ঠী নিজেদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরানের সমর্থনে। এতে আন্তর্জাতিক মহলের ধারণা, ইরানের অর্থনৈতিক সক্ষমতা বহু বেশি।

নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম বারের মত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তেহরানের অর্থনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরেন সংস্কারপন্থি মাসুদ পেজেশকিয়ান।

মূলত ইরানের কেন্দ্রীয় ব্যাংক, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি দফতর এমনকি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এতেই বেশ অর্থনৈতিক সঙ্কটে ভুগছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এ দেশটি।

বর্তমানে দেশটির বার্ষিক জিডিপি মাত্র চার শতাংশ। যা তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। তাই, এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বার্ষিক জিডিপি আট শতাংশে উন্নীত করতে চান পেজেশকিয়ান।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে ইরানকে ওপরে উঠতে ২৫০ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে, আপাতত অর্ধেকটা মানে ১০০ বিলিয়ন ডলার হলেও মুক্তি পাওয়া যাবে সংকট থেকে। কারণ, বাকিটা দেশীয় সম্পদ থেকে পাওয়া যাবে।’

পেজেশকিয়ান আরো বলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্থাপন করা জরুরি।’

এরইমধ্যে অর্থনৈতিক সংকট কাটানোর জন্য বিভিন্ন দেশ সফর করবেন বলে জানান পেজেশকিয়ান।

তিনি জানান, দেশের বাইরে তার প্রথম সফর হবে প্রতিবেশী দেশ ইরাকে। এরপর চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে। সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের সাথে বৈঠক করবেন। বৈঠকে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানাবেন ইরানের প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা বলছেন, ‘ইরানের জিডিপি আট শতাংশে উন্নীত হলে মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান ও বেকারত্বও দূর হতে পারে। এমনকি সমরাস্ত্রে আরো পরিপূর্ণ হতে পারবে ইরান।’

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.