• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

৪৭ বছরে পদার্পণ বিএনপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১ ২০২৪, ১৯:১৪ অপরাহ্ণ
অ- অ+
বিএনপির উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ নেতার রদবদল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ রোববার (১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রয়াত জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এ দল গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিভিন্ন লড়াই, সংগ্রাম, চড়াই-উতরাই পেরিয়ে দলটি ৪৭ বছরে পা দিয়েছে।

প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে ২০০৭ সাল থেকে টানা ১৮ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে আছে বিএনপি। গেল দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপি।

মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে গেল সাড়ে ছয় বছর কারারুদ্ধ থাকার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে থেকে পর্যাপ্ত চিকিৎসাহীনতায় গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতি চলছে।

বিএনপির বর্তমান কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে রাজনৈতিক প্রতিহিংসায় যে গায়েবি-বানোয়াট ও মিথ্যা মামলার পাহাড় ছিল, তা ন্যায়বিচারে ক্রমশ খালাস দিচ্ছে আদালত। এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছেন দেশবাসী।

বিএনপির নেতা-কর্মীদের নামে গেল ১৭ বছরে প্রায় দুই লাখ রাজনৈতিক মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। যাতে আসামি করা হয় অর্ধকোটি নেতা-কর্মীকে। আদালত এ মামলাগুলোকে বানোয়াট তথ্যপ্রমাণহীন আখ্যা দিয়ে আসামিদের খালাস দিচ্ছে। ১৭ বছর যারা আওয়ামী লীগের অত্যাচারে ফেরারি ছিলেন, তারা ঘরে ফিরতে পারছেন। কারামুক্ত হয়ে আলো-বাতাস দেখতে পারছেন।

৮ ফেব্রুয়ারি মিথ্যা মমলায় খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত তারেক রহমানকে। তিনি দলকে গণতান্ত্রিক পন্থায় পুনর্গঠিত করে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। তার প্রচেষ্টায় দলকে ঢেলে সাজিয়ে বিএনপিকে তৃণমূল শক্তিতে পরিণত করা হয়। বিএনপির পাশাপাশি ১১টি অঙ্গসংগঠনের পুনর্গঠন করে আন্দোলনে-সংগ্রামে রাজপথে সক্রিয় করেন তারেক রহমান।

তারেক রহমান প্রতিদিনই বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাদের সাথে স্কাইপেসহ ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করে এসেছেন নিরন্তর। দিকনির্দেশনা, আদেশ নির্দেশ দিয়েছেন। গেল সাড়ে ছয় বছরে তারেক রহমানের হিরন্ময় নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পতনের লক্ষ্যে দুর্বার আন্দোলন হয়েছে।

তারেক রহমানের আহ্বানে সর্বশেষ গেল ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছেন পুরো দেশের মানুষ। সর্বশেষ গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আন্দোলনের চেতনা, পটভূমি, জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন তারেক রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশনায় রাজপথে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপি বড় ভূমিকা রাখে। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর শতাধিক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ছাত্র-জনতার এ অভূতপূর্ব গণ-আন্দোলনে।

এবারে দেশের পূর্বাঞ্চলে প্রলয়ংকারী বন্যার কারণে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর পাঁচ দিনব্যাপী কর্মসূচি সংক্ষিপ্ত করে এক দিন করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল ছয়টায় ঢাকাসহ পুরো দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলের মহাসচিব ও নেতারা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পড়েন।

বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহিদ নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা ও জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল হয়।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.