• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ৮ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-২০ বিশ্বকাপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১ ২০২৪, ১৪:০১ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-২০ বিশ্বকাপ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতার জেরে এবার ২০২৪ সালের নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ থেকে সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশের বদলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত নিল আইসিসি।

আগামী ৩-২০ অক্টোবর দুবাই ও শারজাহর দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নবম আসর। অবশ্য ভেন্যু পরিবর্তন হলেও আয়োজক স্বত্ব ধরে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা সংকটের মাঝে বেশ কয়েকটি অংশগ্রহণকারী দেশের সরকার বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে। এ কারণে বিশ্ব ক্রিকেটের এ আসরটি বাংলাদেশে আয়োজন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এরপরই টুর্নামেন্টের আয়োজন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিল আইসিসি।

বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এছাড়া, নয়া আয়োজক হিসেবে দায়িত্ব নিতে এগিয়ে আসায় আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশে নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা লজ্জার। কারণ, আমরা জানি, বিসিবি একটি স্মরণীয় আসর আয়োজন করত।’

গেল কয়েক বছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর পূর্বে, ২০২১ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করে আরব আমিরাত। চলমান বিশ্বকাপ আসর আয়োজনেও তারা ভালভাবেই প্রস্তুত।

আমিরাতের পাশাপাশি এ আসরটির আয়োজনে ইচ্ছা প্রকাশ করায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকেও ধন্যবাদ জানিয়েছে আইসিসি।

এ ব্যাপারে জিওফ জানান, ২০২৬ সালে এ দুই দেশে আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

তিনি বলেন, ‘আমি বিসিবির (আয়োজক) দলকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা বাংলাদেশে আসরটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু, অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে সেখানে ভ্রমণ সতর্কতা জারি করার কারণে সেটা সম্ভব হয়নি। তবে, তাদের হাতেই আয়োজকের স্বত্ব থাকবে।’

ShareTweetShare

আরও পড়ুন

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম
অর্থনীতি

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ
চট্টগ্রাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’
বিনোদন

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি
অর্থনীতি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের
চট্টগ্রাম

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে এনসিপির মানববন্ধন

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের নতুন সিনেমা ‘ঢাকা ১২০৫’

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.