• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের নয়া চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর নেতাদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০ ২০২৪, ২০:২৭ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম বন্দরের নয়া চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর নেতাদের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নতুন নিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ চট্টগ্রামের নেতারা। বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সাক্ষাৎ পর্ব হয়।

এ সময় সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিকূলতাসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন। পরিস্থিতি উত্তরণে সরকারসহ সকলের সহযোগিতায় পোশাক শিল্পখাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।’

এ প্রেক্ষিতে তিনি পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদনে চবকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নজরুল ইসলাম আরো বলেন, ‘দেশের অর্থনৈতিক মেরুদন্ড খ্যাত তৈরি পোশাক শিল্প ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য স্থির করেছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। আমরা রাষ্ট্রকে একটি উন্নততর অবস্থায় পৌঁছে দিতে চাই। এর জন্য আমাদেরকেও যৌক্তিক কিছু সুযোগ-সুবিধা দিতে হবে।’

এ ক্ষেত্রে আগামী দিনের কথা চিন্তা করে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে-টার্মিনালের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়াসহ পর্যাপ্ত হ্যান্ডলিং ইক্যুপমেন্ট ও অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বন্দরে বিভিন্ন ক্ষেত্রে চার্জ সহনীয় পর্যায়ে রাখার জন্য চবকের চেয়ারম্যানকে অনুরোধ জানান নজরুল ইসলাম।

সাক্ষাতে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘তৈরি পোশাক শিল্প সম্পূর্ণ ‘টাইম-বাউন্ড’ শিল্প খাত। বিদেশী ক্রেতার নির্ধারিত লীড টাইমের মধ্যে রপ্তানিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের মারাত্মক আর্থিক ক্ষতি হওয়ার আশংকা থাকে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে যদি আমদানি-রপ্তানিতে কোন প্রকার বিঘ্ন ঘটে, তবে এ শিল্প কোনভাবেই এর ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না, মুখ থুবড়ে পড়বে দেশের অর্থনীতি, যা আমাদের কারো কাম্য নয়।’

এ ক্ষেত্রে তিনি শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অন্যতম প্রধান সহায়ক গুরুত্বপূর্ণ সংস্থা চবকের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশা করেন।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অবদানের প্রশংসা করে এসএম মনিরুজ্জামান এ শিল্প দেশের অর্থনীতির মেরুদন্ড। রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চবক বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদনে সচেষ্ট থাকার ব্যাপারে বিজিএমইএর নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

তিনি বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে বিজিএমইএ, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারসহ সব মহলের সহযোগিতা চান।

সাক্ষাৎকালে বিজিএমইএর পরিচালক এম এহসানুল হক, আমজাদ হোসাইন চৌধুরী, রাকিব আল নাসের, গাজী মো. শহীদউল্লাহ উপস্থিত ছিলেন।

মেজর ফয়সাল পাশা (অবঃ)
অতিরিক্ত সচিব
বিজিএমইএ।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.