• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

সরকারকে পদত্যাগের আহ্বান; যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার ২৩৭ বিশিষ্টজনের বিবৃতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩ ২০২৪, ২২:০৮ অপরাহ্ণ
অ- অ+
সরকারকে পদত্যাগের আহ্বান; যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার ২৩৭ বিশিষ্টজনের বিবৃতি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশে চলমান গণহত্যা, শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি, গণগ্রেফতার, রাতে বাসায় বাসায় অভিযান পরিচালনার ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত ২৩৭ প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা অনতিবিলম্বে গ্রেফতার ছাত্রজনতাকে ছেড়ে দেয়া, সহিংসায় অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার-বিচার ও সব দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে ন্যায়বিচার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শাখায় কর্মরত বাংলাদেশি পেশাজীবীরা এ সরকারের শাসনতন্ত্রের প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকার সম্প্রতি তার বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী যেমন পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি ও সরকারি মদদপুষ্ট ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে জঘন্যতম হত্যাকাণ্ড চালায়। এতে প্রকাশিত তথ্যানুযায়ী, এরমধ্যে ২৫০ জনের অধিক প্রাণ হারান। এছাড়া, বহু মানুষকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ক্ষোভের সাথে বলতে চাই, মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকটি সভ্য সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে অন্যায্য ‘কোটা পদ্ধতি’র বিরুদ্ধে তাদের মতবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু, তাদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা একাত্তরে পাকবাহিনীর পরিচালিত অত্যাচারকে হার মানিয়েছে। আমরা এ ধরনের হিংস্রতাকে ধিক্কার জানাই! এছাড়া এ নিপীড়ক সরকার কারফিউ, দেখামাত্রই গুলি চালানো, যোগাযোগ বিচ্ছিন্নতা, ইন্টারনেট ও মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখে। একইসাথে নিরাপত্তা কর্মীরা ব্লক রেইড, গণগ্রেফতার, অপহরণ চালিয়ে নিরপরাধ ছাত্র জনতাকে হয়রানি করে যাচ্ছে।’

তারা আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বর্তমান কর্তৃত্ববাদী সরকার চলমান সংকটপূর্ণ অবস্থার জন্য দায়ী। আমরা সব নিরাপত্তা সংস্থা যেমন পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি ও দায়িত্বশীলদের কাছে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রত্যাশা করছি। যেহেতু সব গণতান্ত্রিক সংস্থা বর্তমান শাসকগোষ্ঠীর অধীনে ধ্বংস হয়ে গেছে, তাই তাদের বহাল রেখে গণতন্ত্রের প্রতিষ্ঠা এখন একটি দুঃস্বপ্ন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হোক, যাতে করে বাংলাদেশে ন্যায়বিচার, স্বাধীন মত প্রকাশ, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কার সুনিশ্চিত হয়।’

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.