• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫ ২০২৪, ১৯:০৩ অপরাহ্ণ
অ- অ+
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: রোববার (১৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে বলেছেন, ‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না। চাকরি পাবে যত সব রাজাকারের বাচ্চা, নাতিপুতিরা?’ বক্তব্যে প্রধানমন্ত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের হেয় করেছেন বলে দাবি তাদের। এ বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশটির আয়োজন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ভাই-বোনেরা মাঠে নামা শুরু করেছে। আপনারা বিশ্বাস করেন কিনা ৫৬ শতাংশ কোটা উন্নত বাংলাদেশের সাথে যায় না। ৫৬ শতাংশ কোটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। গতকাল প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যা বলেছেন, তা আমাদের আশাহত করেছে।’

আমরা আমাদের সব দাবি নির্বাহী বিভাগ, আইনসভার কাছে উপস্থাপন করেছিলাম উল্লেখ করে তিনি বলেন, ‘দাবি বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু, তিনি গতকাল যা বলেছেন, এতে আমাদের আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমাদের যেই ফ্রেমিংই করা হোক না কেন, আমাদের উদ্দেশ্য হল কোটার যৌক্তিক সংস্কার।’

আমরা তপ্ত দুপুরে রাজু ভাস্কর্যে লড়াইয়ের জন্য আসিনি। আমরা এসেছি পড়াশোনা করার জন্য, তাই আমরা যেন পড়ার টেবিলে ফিরতে পারি সরকারকেই সে ব্যবস্থা করতে হবে বলে তিনি জোর দেন।

মিডিয়ার উদ্দেশে সারজিস বলেন, ‘মিডিয়ার ওপর আস্থা রাখি। আশা করি, আপনারা সত্য তথ্য তুলে ধরেন। আপনাদের মধ্যে থাকা সাংবাদিক নামধারী কয়েকজন এ পেশাকে প্রশ্নবিদ্ধ করছে। এ হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে। এ ব্যাপারে আপনাদেরই সোচ্চার হতে হবে।’

গুটিকয়েক কালপ্রিট আর তোষামোদকারীর জন্য পুরো সাংবাদিক সমাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও দাবি করেন সারজিস।

এর পূর্বে, সকাল সাড়ে ১১টা থেকে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হতে থাকেন। স্লোগান দিতে থাকেন প্রায় এক ঘণ্টা ধরে। ইডেন কলেজ থেকে শিক্ষার্থীরা বের হতে চাইলে ছাত্রলীগের নেত্রীরা গেটে আটকে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তালা ভেঙে বের হয়ে ঢাকা কলেজসহ মিছিল নিয়ে এসে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে দুপুর সোয়া একটায়। দুপুর দেড়টায় সমাবেশে যোগ দেন বুয়েটের শিক্ষার্থীরা।

সমাবেশে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘কে রাজাকার, কে রাজাকার? তুই রাজাকার, তুই রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না’, ‘তুমি নও, আমি নই, রাজাকার, রাজাকার‘, ‘আমি কে? রাজাকার?’, ‘জবাব চাই, দিতে হবে,’ ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘প্রধানমন্ত্রী বক্তব্য, প্রত্যাহার করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ দিকে, সোমবার (১৫ জুলাই) দুপুর দুইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে মিছিল শুরু করেন জবির শিক্ষার্থীরা। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক দিয়ে বের হয়ে জনসন রোড ও ইংলিশ রোড দিয়ে গুলিস্তান অভিমুখে এগিয়ে যায়। পরে দুপুর তিনটায় ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশে যোগ দেয়।

এর পূর্বে, সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদ মিনারে আধঘণ্টার মত অবস্থান করেন। এরপর সাড়ে ১১টায় সমবেতভাবে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশে অংশ নেন তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে দুপুর সোয়া দুইটায় মিছিল নিয়ে আন্দোলনকারীরা হলপাড়ার উদ্দেশে রওনা দেন।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.