• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ চউকের চেয়ারম্যানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২ ২০২৪, ২০:৫৯ অপরাহ্ণ
অ- অ+
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ চউকের চেয়ারম্যানের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: জলাবদ্ধতা নিরসন প্রকল্পে বাংলাদেশ সেনা বাহিনীর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (চউক) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। এ প্রকল্প নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আহমেদ শাররিফ মানির সাথে সোমবার (১ জুলাই) বিকালে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে চট্টগ্রাম সিটির জন্য প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প উল্লেখ করে মোহাম্মদ ইউনুছ দ্রুততার সঙ্গে কাজ শেষ করার তাগিদ দেন।

তিনি বলেন, ‘দেশপ্রেমিক সেনা বাহিনীর মাধ্যমে চট্টগ্রাম নগরবাসী সবচেয়ে বড় দুর্ভোগ থেকে বহুলাংশে মুক্তি পেতে চলেছে। এ জন্য সেনা বাহিনীকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

সভায় চউক কর্তৃক গৃহীত ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুন: খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়নকারী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের কর্মকর্তাদেরকে কিছু সুনির্দিষ্ট পরামর্শ ও দিকনির্দেশনা দেন ও চলমান বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতার কারণে জনদূর্ভোগ না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

এছাড়াও, মোহাম্মদ ইউনুছ শেখ হাসিনা চট্টগ্রামকে ভালবেসে চট্টগ্রামের উন্নয়নে যে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো দিয়েছেন, তা স্মরণ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে বেসামরিক ও সামরিক প্রশাসনের সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আহমেদ শাররিফ মানি বলেন, ‘প্রকল্পটি বাংলাদেশ সেনা বাহিনী বাস্তবায়ন করলেও এর মূল উদ্যোক্তা চউক। চউকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ দায়িত্ব গ্রহণের পর হতে প্রকল্পটি বাস্তবায়নে যে আন্তরিক সহযোগিতা করছেন, তা অতুলনীয়।’

জলাবদ্ধতা নিরসন প্রকল্প ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড কর্তৃক আরো যেসকল প্রকল্প চলমান রয়েছে, তার সম্পর্কে ধারণা দিয়ে চউকের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এ বিশাল কর্মযজ্ঞের মধ্যেও জলাবদ্ধতা নিরসন প্রকল্পটিকে আলাদাভাবে গুরুত্ব দেয়া হয়। যার সুফল বিগত বর্ষা মৌসুমেও কিছুটা পাওয়া গেছে ও চলমান বর্ষা মৌসুমেও পাওয়া যাবে।’

সভায় চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান, উপ-সচিব অমল গুহ, অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের, প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন, উপ-প্রকল্প পরিচালক কাজী কাদের নেওয়াজ, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের সিপিসি কর্নেল মোহাম্মদ ইমরান ইসলাম ভূঁইয়া, বর্ডার রোডের প্রকল্প পরিচালক কর্নেল মো. দেলোয়ার হোসেন তালুকদার, লে. কর্নেল নিজাম, জলাবদ্ধতা নিসরন প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. ফেরদৌস আহমেদ, মেজর মোহাম্মদ রিজওয়ানুর রহমান রিকাবদার, মেজর রাকিব ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি মেজর সরদার জিয়াউর রহমান (অব.) উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.