• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে বুধবার থেকে বিশ্বকাপের সুপার এইট পর্ব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৮ ২০২৪, ১৯:১০ অপরাহ্ণ
অ- অ+
দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে বুধবার থেকে বিশ্বকাপের সুপার এইট পর্ব
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

অ্যান্টিগা: দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে বুধবার (১৯ ‍জুন) থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ নবম আসরের সুপার এইট পর্ব। জয় দিয়ে সুপার এইট শুরু করার লক্ষ্য স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা ৩০ মিনিটে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের ম্যাচটি। আন্তর্জাতিক ক্রিকেটে এ প্রথম বারের মত মুখোমুখি হবে দুই দল।

স্বাগতিক হিসেবে এবারের বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে দেশটি। এরপর সুপার ওভারে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকে চমকে দেয় যুক্তরাষ্ট্র। নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে হারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে সুপার এইট নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের।

চার ম্যাচে দুই জয় ও একটি করে হার-পরিত্যক্ত ম্যাচের কারণে পাঁছ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার এইটে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। সুপার এইটে গ্রুপ-২এ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। সেই সুবাদে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের। দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, ‘গ্রুপ পর্বে আমরা যেমন ক্রিকেট খেলেছি, সুপার এইটেও সেভাবেই খেলব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে যাত্রা শুরু করতে চাই।’

‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে নাম লেখায় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে চার ম্যাচ থেকে পূর্ণ আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল প্রোটিয়ারা। বাংলাদেশ, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বের সাফল্য সুপার এইটেও ধরে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘গ্রুপ পর্বে দল হিসেবে আমরা ভাল খেলেছি। সুপার এইটে আরো ভাল ক্রিকেট খেলতে চাই।’

দক্ষিণ আফ্রিকা দল: আইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।

যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.