• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

বিএনপির উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ নেতার রদবদল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৫ ২০২৪, ২০:১৪ অপরাহ্ণ
অ- অ+
বিএনপির উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটিতে ৩৯ নেতার রদবদল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দলকে ঢেলে সাজাতে দলের উপদেষ্টা পরিষদ ও জাতীয় নির্বাহী কমিটির ৩৯ নেতাকে বিভিন্ন পদে রদবদল করেছে বিএনপি। শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর পূর্বে, বৃহস্পতিবার(১৩ জুন) রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইভাবে সুলতান সালাউদ্দিন টুকু ও মুনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কমিটিও ভেঙে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের সেক্রেটারি (বিশেষ দায়িত্ব) আসাদুজ্জামান রিপনকে ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপনকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আসলাম চৌধুরীকে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া রুহুল কুদ্দস তালুকদার দুলু (রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), সাখাওয়াত হাসান জীবন (সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), বেবী নাজনীন (সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক) ও খালেদ হোসেন চৌধুরীকে (সহকারী আইসিটি বিষয়ক সম্পাদক) উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে যুগ্ম মহাসচিব করা হয়েছে।

ঢাকা বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেককে সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমকে সাংগঠনিক সম্পাদক ও সমবায়বিষয়ক সম্পাদক জিকে গাউচকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ দিকে, যুবদলের বিলুপ্ত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির প্রচার সম্পাদক, সহকারী প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান খানকে গণশিক্ষা সম্পাদক, সহকারী প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে গবেষণাবিষয়ক সম্পাদক, সহকারী প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে রাজশাহী বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এছাড়া, সহকারী আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে ঢাকা বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামকে রংপুর বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিনকে চট্টগ্রাম বিভাগ সহকারী সাংগঠনিক সম্পাদক, আবু ওয়াহাব আকন্দকে ময়মনসিংহ বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক ও মিফতাহ সিদ্দিকীকে সিলেট বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সভাপতি নাহিদ খানকে দলের সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, শাহ মুহাম্মদ আমান উল্লাহকে সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং এসএম সাইফ আলীকে সহকারী তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নিযুক্ত হয়েছেন।

বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাইদুল হক সাঈদ, সহকারী কৃষিবিষয়ক সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল ফারুক ও সহকারী আইসিটি বিষয়ক সম্পাদকএসএম গালিবকে দলে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়ছর এম আহমেদ, সুইডেনের মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ডেনমার্কের গাজী মনির ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ
অর্থনীতি

গ্যাস না পেয়ে ষোলশহরে বিক্ষুব্ধ চালকদের সড়ক অবরোধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.