• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

আর্শদীপের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৩ ২০২৪, ১৮:৪৬ অপরাহ্ণ
অ- অ+
আর্শদীপের রেকর্ড বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাঁ-হাতি পেসার আর্শদীপ সিংয়ের রেকর্ড বোলিংয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। বুধবার (১২ জুন) রাতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারত সাত উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। বল হাতে চার ওভারে নয় রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আর্শদীপ। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন আর্শদীপ।

এ জয়ে তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। সমানসংখ্যক ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই সুপার এইটে খেলবে যুক্তরাষ্ট্র। তবে, যুক্তরাষ্ট্র হেরে গেলে, পাকিস্তানের সুযোগ তৈরি হবে। তখন নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর সমীকরণ থাকবে পাকিস্তানের সামনে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আর্শদীপের করা প্রথম ওভারেই দুই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ইনিংসের প্রথম বলে শায়ান জাহাঙ্গীরকে শূন্য ও এরপর আন্দ্রিস গাউসকে দুই রানে আউট করেন আর্শদীপ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি আর্শদীপ ও হার্ডিক পান্ডিয়া। ফলে, ২০ ওভারে আট উইকেটে ১১০ রানের মামুলি সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। দলের পক্ষে নীতিশ কুমার সর্বোচ্চ ২৭, স্টিভেন টেইলর ২৪ ও কোরি এন্ডারসন ১৫ রান করেন। ভারতের আর্শদীপ নয় রানে চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। পান্ডিয়া ১৪ রানে নেন দুই উইকেট।

উত্তরে ইনিংসের দ্বিতীয় বলে যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রাভালাকারের শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার বিরাট কোহলি। তৃতীয় ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ব্যক্তিগত তিন রানে বিদায় দেন নেত্রাভালাকার। ১৫ রানে দুই উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন ঋসভ পান্থ ও সূর্যকুমার যাদব। ২৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১৮ রান করে পেসার আলি খানের বলে বোল্ড হন পান্থ। দলীয় ৪৪ রানে পান্থ ফেরার পর চতুর্থ উইকেটে ৬৫ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দশ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন সূর্য ও শিবম দুবে। এক বার জীবন পেয়ে দুইটি করে চার-ছক্কায় সূর্য ৪৯ বলে ৫০ ও দুবে ৩১ রানে অপরাজিত থাকেন। যুক্তরাষ্ট্রের নেত্রাভালাকার ১৮ রানে দুইটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
যুক্তরাষ্ট্র: ১১০/৮, ২০ ওভার (নীতিশ ২৭, টেইলর ২৪, আর্শদীপ ৪/৯)।
ভারত: ১১১/৩, ১৮.২ ওভার (সূর্যকুমার ৫০*, দুবে ৩১*, নেত্রাভালাকার ২/১৮)।
ফল: ভারত সাত উইকেটে জয়ী।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.