• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

তৃতীয় দফায় বেনজীরের আরো সম্পত্তি ও ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১৩ ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
অ- অ+
স্ত্রী-সন্তানসহ বেনজীর আহমেদকে দুদকে তলব

বেনজীর আহমেদ

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা আরো সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। তৃতীয় দফায় বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে আরো বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও সিটিজেন টেলিভিশন ও গার্মেন্টেসের শেয়ার ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (১২ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন।

আদালত ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’-এর ১৪ ধারা ও ‘দুর্নীতি দমন কমিশন, বিধিমালা-২০০৭’-এর বিধি ১৮ অনুযায়ী স্থাবর সম্পত্তি ক্রোক (অ্যাটাচ) ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর ব্যাপারটি নিশ্চিত করেছেন।

বেনজীরের ক্রোক করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় তিন কাঠা জমি, বাড্ডায় ৩৯ দশমিক শুন্য তিন শতাংশ জমির ওপর নির্মিত ভবনে দুইটি অফিস স্পেস ও বান্দরবান জেলায় ২৫ একর জমি (লিজ)। এছাড়াও, ঢাকার আদাবরের পিসিকালচার হাউজিংয়ে বেনজীরপত্নী জিশান মির্জার নামে থাকা ছয়টি ফ্ল্যাট।

ফ্রিজের নির্দেশ দেয়া অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিটিজেন টিভির শেয়ার ও টাওয়ার অ্যাপারেলস লিমিটেডে (গার্মেন্টেসে) থাকা শেয়ার।

এর পূর্বে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ মে) ও রোববার (২৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বেনজীর পরিবারের ১৯৮ একর জমি জব্দ করার আদেশ দিয়েছেন। যার দলিলদাম ২০ কোটি ৭১ লাখ নয় হাজার টাকা। এছাড়া, বেনজীরের পরিবারের ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও পরিবারের মালিকানার কোম্পানিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সব মিলিয়ে একাউন্ট ও কোম্পানি বাদেও দুই দিনে বেনজীরের পরিবারের প্রায় ২৩ কোটি টাকার সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে বেনজীরের স্ত্রী জীশান মির্জার তিনটি ও জারা জেরিন বিনতে বেনজীরের একটি ফ্ল্যাট রয়েছে। এ চারটি ফ্ল্যাট ঢাকার গুলশানে অবস্থিত র‌্যানকন আইকন টাওয়ারে। চারটি ফ্ল্যাটের দলিলদাম ধরা হয়েছে দুই কোটি ১৯ লাখ টাকা। এসব ফ্ল্যাটের তিনটি রয়েছে স্ত্রী জীশান মির্জার নামে। স্ত্রীর নামে ভবনটির ১৩ ও ১৪ তলায় থাকা তিনটি ফ্ল্যাটের দলিলমূল্য এক কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া, মেয়ে জারা জেরিন বিনতে বেনজীরের নামে ভবনটির ১৪ তলায় ৫৩ লাখ ৫০ হাজার টাকা দলিলদামের একটি ফ্ল্যাটও রয়েছে জব্দের আদেশের তালিকায়।

ShareTweetShare

আরও পড়ুন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মন্ত্রী আযম খান
চট্টগ্রাম

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মন্ত্রী আযম খান

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
অর্থনীতি

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.