• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পাহাড়তলীতে নেশার টাকা না দেয়ায় বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৩ ২০২৪, ১৪:৫২ অপরাহ্ণ
অ- অ+
পাহাড়তলীতে নেশার টাকা না দেয়ায় বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পাহাড়তলী এলাকায় নেশার টাকা না দেয়ায় মা রিনা আক্তারকে কুপিয়ে খুন করেছে ওমর ফারুক নামের যুবক। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে ঘরে থাকা ছোট বোনের আড়াই বছরের সন্তান আফরিন।

রোববার (২ জুন) রাতে সাড়ে দশটার দিকে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওমর ফারুককে গ্রেফতার করেছে।

গ্রেফতার ওমর ফারুক কুমিল্লা জেলার বুড়িচং থানার মনিপুর তাতবাড়ির ড্রাইভার আক্তার হোসেনের ছেলে।

পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘির উত্তর পাড় এলাকায় ডাক্তার মোহাম্মদ আলীর বাড়ির মিজানুর রহমান প্রধান বেলালের ভাড়া ঘরে রিনা আক্তার তার ছেলেকে নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিলেন। রোববার (২ জুন) রাত সাড়ে দশটার দিকে ছেলে বাসায় ফিরে মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু, রিনা আক্তার টাকা না দিয়ে ছেলেকে নেশা করতে বারণ করেন। এতে মা-ছেলের কথা কাটাকাটি হয় এবং ঘটনার এক পর্যায়ে ছেলে রান্নাঘরে থাকা বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রিনা আক্তারকে মারাত্মকভাবে জখম করে। এ অবস্থায় রিনা আক্তারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে মাদকাসক্ত হয়ে পড়েন ওমর। প্রায়ই টাকার জন্য বাসার জিনিসপত্র ভাঙচুর করতেন। রোববার (২ জুন) রাতে বাসায় এসে মায়ের কাছে টাকা চান ওমর। না দেয়ায় বাসায় থাকা বটি দিয়ে মাকে আঘাত করেন। এতে মায়ের গলা, দুই হাত ও বুকে আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আক্তার হোসেন বলেন, ‘এমন সন্তান যেন কারো না হয়। আমার কিছু আর রইল না। পারলে গুলি করে মেরে ফেলতাম। আমার ছেলের ফাঁসি চাই আমি।’

এ দিকে, সোমবার (৩ জুন) সকাল থেকে ঘাতক ওমরের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায় এলাকাবাসীকে।

এ সময় এলাকার মানুষজন বলেন, ‘এমন পাষণ্ড সন্তানের ফাঁসি না হলে ভবিষ্যতে অন্য মায়েরা এ ধরনের খুনের শিকার হবেন।’

এ ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, ‘এসব সামাজিক অবক্ষয়, ধর্মীয় শিক্ষার অভাব। ছেলে কিভাবে জন্ম দেয়া মাকে খুন করে? এ ছেলে মাদকাসক্ত। তাকে সোমবার (৩ জুন) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.