• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২২ ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ণ
অ- অ+
বাংলাদেশকে হারিয়ে ইতিহাস যুক্তরাষ্ট্রের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হিউস্টন, যুক্তরাষ্ট্র: বাংলাদেশকে লজ্জার হারে ডুবিয়ে টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ মে) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্র পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেটে যে কোন ফরম্যাটে এ প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই জয়ের ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ হার দিয়ে শুরু করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

টসের বিপরীতে প্রথমে ব্যাট করে তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। ৪৭ বলে ৫৮ রান করেন হৃদয়। এরপর ৯৪ রানে যুক্তরাষ্ট্রের পাঁচ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু, ষষ্ঠ উইকেটে ২৮ বলে অবিচ্ছিন্ন ৬২ রান যোগ করে যুক্তরাষ্ট্রকে অবিস্মরনীয় জয়ের স্বাদ দেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কোরি অ্যান্ডারসন ও ভারতীয় বংশোদ্ভুত হারমিত সিং।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ২৭ বলে ৩৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। কিন্তু, পঞ্চম ও ষষ্ঠ ওভারে দুই ওপেনারের বিদায়ের পর পাওয়ার প্লেতে দুই উইকেটে ৩৭ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা। একটি করে চার-ছক্কায় ১৫ বলে ১৪ রান করে যুক্তরাষ্ট্রের পেসার জসদীপ সিংয়ের শিকার হন দ্বিতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জীবন পাওয়া লিটন। অফ-স্পিনার স্টিভেন টেইলরের বলে আউট হন তিনটি বাউন্ডারিতে ১৩ বলে ২০ রান করা সৌম্য। তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেইলের দ্বিতীয় শিকার হওয়ার পূর্বে ১১ বলে তিন রান করেন তিনি। শান্তর বিদায়ের কিছুক্ষণ পর ব্যক্তিগত ছয় রানে রান আউটের ফাঁদে পড়েন সাকিব আল হাসান। এতে ১২তম ওভারে ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। ১৩তম ওভারে হৃদয়ের দুই ছক্কায় ১৬ রান পায় বাংলাদেশ। ১৫তম ওভারে ১০০ রান স্পর্শ করে টাইগাররা। ১৭তম ওভারে মাহমুদুল্লাহর একটি করে চার-ছক্কায় ১৫ রান জমা পড়ে বাংলাদেশের ঝুলিতে। ১৮তম ওভারে টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরির পূর্ণ করেন ৪০ বল খেলা হৃদয়। ১৯তম ওভারের চতুর্থ বলে সৌরভ নেত্রাভালকার শিকার হন দুইটি চার ও একটি ছক্কায় ২২ বলে ৩১ রান করা মাহমুদুল্লাহ। পঞ্চম উইকেটে হৃদয়-মাহমুদুল্লাহ ৪৭ বলে ৬৭ রানের জুটি গড়েন। ইনিংসের শেষ আট বলে ১৮ রান যোগ করে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন হৃদয় ও জাকের আলি। ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। ইনিংসের শেষ বলে পেসার আলি খানের বলে আউট হওয়ার পূর্বে চারটি চার ও দুইটি ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন হৃদয়। দুইটি চারে পাঁচ বলে অপরাজিত নয় রান করেন জাকের। যুক্তরাষ্ট্রের টেলর দুই উইকেট নেন।

১৫৪ রানের উত্তরে তিন ওভারে ২৭ রানের সূচনা পায় যুক্তরাষ্ট্র। চতুর্থ ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১২ রানে রান আউট হন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৩৮ রানের জুটি গড়ে যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে রাখেন টেলর ও অ্যান্ড্রিস গাউস। চারটি চারে ১৮ বলে ২৩ রান করা গাউসকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রিশাদ। এরপর ১২তম ওভারে জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ। একটি করে চার-ছক্কায় টেলর ২৯ বলে ২৮ রান এবং জোন্স চার রানে ফিজের শিকার হন। যুক্তরাষ্ট্রের রান ১০০ হওয়ার পূর্বে পঞ্চম উইকেট শিকার করেন শরিফুল। দশ রানে নিতীশকে বিদায় দেন শরিফুল। ৯৪ রানে পাঁচ উইকেট পতনের সময় যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩১ বলে ৬০ রান। মুস্তাফিজের করা ১৭তম ওভারে হারমিতের দুই ছক্কায় ১৭ রান পায় যুক্তরাষ্ট্র। এতে শেষ তিন ওভারে ৩৮ রান দরকার পড়ে যুক্তরাষ্ট্রের। শরিফুলের করা ১৮তম ওভারে ১৪ ও মুস্তাফিজের করা ১৯তম ওভারে ১৫ রান নেন হারমিত ও অ্যান্ডারসন। ফলে, শেষ ওভারে জয়ের জন্য নয় রানের সমীকরণ পায় যুক্তরাষ্ট্র। মাহমুদুল্লাহর করা শেষ ওভারের প্রথম বলে অ্যান্ডারসন ছক্কা ও তৃতীয় বলে চার মেরে যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক জয় এনে দেন হারমিত। ষষ্ঠ উইকেটে হারমিত ও অ্যান্ডারসনের ২৮ বলে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতেই জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া হারমিত দুইটি চার ও তিনটি ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩৩ এবং দুইটি ছক্কায় ২৫ বলে অনবদ্য ৩৪ রান করেন অ্যান্ডারসন। বাংলাদেশের মুস্তাফিজ চার ওভারে ৪১ রানে দুই উইকেট নেন।

বুধবার (২২ মে) একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলতে নামবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.