• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

কৃত্রিম মূল্যবৃদ্ধি/বাজার মনিটরিংয়ের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২০ ২০২৪, ২১:১৪ অপরাহ্ণ
অ- অ+
কৃত্রিম মূল্যবৃদ্ধি/বাজার মনিটরিংয়ের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: সংকট না থাকার পরেও বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা দেখে প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিংয়ের জন্য সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সোমবার (২০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। সভা শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকে নির্ধারিত ইস্যুর বাইরে দুইটি ব্যাপার ছিল। তার মধ্যে প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বলেছেন, বাজার মনিটরিং যেন জোড়ালোভাবে হয় ও ভালভাবে নজর দিতে বলেছেন। বাজারে সাপ্লাই যেন ঠিক থাকে।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘কিছু কিছু পণ্যে সরবরাহ ঠিক আছে, ক্রাইসিস না থাকার পরেও বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এছাড়া ‘প্রটোকল টু দ্য ডি-৮ পিটিএ অন ডিসপিউট সেটলমেন্ট ম্যাকানিজমে’ সই করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আপনারা জানেন, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত আটটি দেশ, যেটি ডেভলপমেন্ট ৮ (ডি-৮) নামে পরিচিত। এটা ওআইসির মধ্যেই ছোট্ট একটি গ্রুপ। তাদের মধ্যে চুক্তি হয়েছিল, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি। এটির আওতায় এ আটটি দেশের নির্দিষ্ট পণ্যের অগ্রাধিকার দেয়ার ব্যাপারে অঙ্গীকার করেছিল।’

এসব দেশের মধ্যে মাঝে মাঝে ডিসপিউট (বিতর্ক) তৈরি হয়েছিল, সেই ডিসপিউট কীভাবে নিরসন করবে, সেটা চুক্তিতে ছিল না। সেজন্য একটি প্রটোকল করে বিতর্ক নিষ্পত্তির খসড়া তৈরি করা হয়েছে। এখন থেকে দুই পক্ষ আলাপ-আলোচনা করে বিতর্ক নিরসন করবে বলে জানান সচিব।

‘যদি তাতে সুরাহা না হয়, তখন বিতর্কের ব্যাপার ডি-৮ এর একটি সালিশ প্যানেলে উঠবে। সেখানে দুই পক্ষ থেকে দুইজন থাকবেন, আবার দুই পক্ষ মিলে আরেকজন থাকবেন। এ তিন জনে মিলে যে রায় দেবেন, সেই রায় মানতে হবে।’ যোগ করেন তিনি।

মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজিরিয়া, পাকিস্তান, তুরস্ক ও বাংলাদেশ হচ্ছে ওআইসির ডি-৮ ভুক্ত দেশ।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.