• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

শেষ ম্যাচ জিতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ১২ ২০২৪, ১৯:০৪ অপরাহ্ণ
অ- অ+
শেষ ম্যাচ জিতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: অধিনায়ক সিকান্দার রাজা এবং ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশের কাছে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী জিম্বাবুয়ে। রোববার (১২ মে) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবুয়ে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। উইকেট বিবেচনায় সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের। সেই সঙ্গে ২০২২ সালের আগস্টের পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। রাজা অপরাজিত ৭২ ও বেনেট ৭০ রান করেন। শেষ ম্যাচ হারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৭ রান করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। উত্তরে রাজা ও বেনেটের জোড়া হাফ-সেঞ্চুরিতে নয় বল বাকী রেখে সিরিজে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেটে ৩৩ রান করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে পেসার ব্লেসিং মুজারাবানির বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হন চলতি সিরিজে দুইটি হাফ-সেঞ্চুরি করা ওপেনার তানজিদ হাসান। পরের ওভারে স্পিনার ব্রায়ান বেনেটের অফ স্টাম্পের বাইরের বলে কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে একটি ছক্কায় সাত রান নিয়ে সাজঘরে ফিরেন আরেক ওপেনার সৌম্য সরকার। দলীয় নয় রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরো বাড়ে পঞ্চম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়ের বিদায়ে। বেনেটের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন এক রান করা হৃদয়। ১৫ রানে তিন উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ। উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন দুইজনে। জুটিতে হাফ-সেঞ্চুরির জুটিতে দশ ওভারে শেষে ৭০ রান পায় বাংলাদেশ। ১২তম ওভারে নাজমুল-মাহমুদুল্লাহ জুটি ভাঙ্গেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। সুইপ করে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন পাঁচটি চার ও একটি ছক্কায় ২৮ বলে ৩৬ রান করা নাজমুল। চতুর্থ উইকেটে ৪৫ বলে ৬৯ রান যোগ করেন নাজমুল-মাহমুদুল্লাহ। দলীয় ৮৪ রানে অধিনায়কের বিদায়ের পর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রেখে ৩৬ বলে টি-২০ ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর হাফ-সেঞ্চুরির পর বিদায় নেন সাকিব। লুক জঙ্গিকে ছক্কা মারতে গিয়ে লং অনে জোনাথন ক্যাম্পবেলের দারুন ক্যাচে সাজঘরে ফিরেন একটি ছক্কায় ১৭ বলে ২১ রান করা সাকিব। মাহমুদুল্লাহ-সাকিব ৩৩ বলে ৩৯ রানের জুটি গড়েন। সাকিব ফেরার কিছুক্ষণ পর মুজারাবানির করা ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে রাজাকে ক্যাচ দিয়ে থামেন মাহমুদুল্লাহ। ছয়টি চার ও একটি ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করেন তিনি। এরপর ইনিংসের শেষ ১২ বলে ঝড়ো গতিতে অবিচ্ছিন্ন ২৯ রান যোগ করে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন জাকের আলি ও মোহাম্মদ সাইফুদ্দিন। ২০ ওভারে ছয় উইকেটে ১৫৭ রান করে টাইগাররা। একটি চার ও দুইটি ছক্কায় ১১ বলে অপরাজিত ২৪ রান করেন জাকের। চার বলে ছয় রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের মুজারাবানি-বেনেট দুইটি করে উইকেট নেন।

হোয়াইওয়াশ এড়াতে ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার বেনেটের মারমুখী ব্যাটিংয়ে চার ওভারে ৩৮ রানের সূচনা পায় জিম্বাবুয়ে। পঞ্চম ওভারের প্রথম বলে আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে শিকার করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। সাত বলে মাত্র এক রান করেন মারুমানি। এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছেন বেনেট ও তিন নম্বরে নামা রাজা। ১২তম ওভারে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৬ বল খেলা বেনেট। তার অর্ধশতকে ১৪তম ওভারে ১০০তে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ১৬তম ওভারে সাইফুদ্দিনের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ দেন দিয়ে থামার আগে পাঁচটি করে চার-ছক্কায় ৪৯ বলে ৭০ রান করেন বেনেট। দ্বিতীয় উইকেটে ৬৬ বলে রাজা-বেনেট ৭৫ রান যোগ করেন। বেনেট ফেরার পর ৪১ বলে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাজা। তৃতীয় উইকেটে জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে ২০ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়ে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন রাজা। ছয়টি চার ও চারটি ছক্কায় রাজা ৪৬ বলে অপরাজিত ৭২ ও ক্যাম্পবেল অপরাজিত আট রান করেন। বাংলাদেশের সাকিব ও সাইফুদ্দিন একটি করে উইকেট নেন।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.