• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কঠোর লকডাউনের প্রথম দিন নগরীর বিভিন্ন চেক পোস্টে সিএমপি’র তল্লাশী অভিযান

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: জুলাই ১ ২০২১, ১৬:৩৭ অপরাহ্ণ
অ- অ+
কঠোর লকডাউনের প্রথম দিন নগরীর বিভিন্ন চেক পোস্টে সিএমপি’র তল্লাশী অভিযান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের মন্ত্রী পরিষদ কর্তৃক ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে নগরীর প্রবেশ ও বাহিরসহ মোট ২০টি পয়েন্টে চেক পোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী প্রাইভেট যানবাহন ও রিক্সা ভ্যানে তল্লাশী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

লকডাউন শতভাগ বাস্তবায়নে নগরীর টাইগার পাস, জি.ই.সি মোড়, ষোলশহর ২ নম্বর গেইট, মুরাদপুর, বহদ্দার হাট, কর্ণফুলী শাহ আমানত সেতু চত্তর, আগ্রাবাদ চৌমুহনী, বাদামতল, বারিক বিল্ডিং মোড়সহ বিভিন্ন চেক পোস্টে তল্লাশী অভিযান পরিচালনা করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

এসময় সড়কে চলাচলকারী কিছু কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল ও রিক্সা ভ্যানে তল্লাশী চালিয়ে অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

একইসাথে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়। টাইগার পাস চেক পোস্টে তল্লাশী অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, টি.আই (কোতোয়ালী) প্রশান্ত কুমার দাশ, টি.আই (টাইগার পাস) শেখ ফরহাদুজ্জামান, ট্রাফিক সার্জেন্ট জাকির হোসাইন, ট্রাফিক সার্জেন্ট মোঃ ওয়াসিম আরাফাত, ট্রাফিক সার্জেন্ট আমজাদ হোসেন ও ট্রাফিক সার্জেন্ট ইজাজ আহমেদ।

তল্লাশী অভিযান পরিচালনাকালে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী নির্দেশনার আলোকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে মহানগরীর ৪টি প্রবেশ ও বাহির পথসহ মোট ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পক্ষ থেকে চেক পোস্ট বসানো হয়েছে।

সরকারের নির্দেশনা যাতে কেউ অমান্য করতে না পারে সে লক্ষ্যে পুলিশের ক্রাইম ও ট্রাফিক বিভাগ চেক পোস্টগুলোতে তল্লাশী অভিযান পরিচালনা করছে। সপ্তাহব্যাপী লকডাউনে অভিযান চলমান থাকবে। প্রাইভেট গাড়ী ও রিক্সা যাত্রী কি কারণে বাসা থেকে বের হচ্ছে তা চেক পোস্টে তদারকি করা হচ্ছে।

যারা করোনার দু’টি ভ্যাকসিন দিয়েছেন তারাও যাতে জরুরী প্রয়োজনে মাস্ক ছাড়া বের না হয় সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হচ্ছে। জরুরী প্রয়োজনে সড়কে বের হওয়া মোটরসাইকেল চালকদের ‘ওয়ান বাইক ওয়ার মোটর সাইকেল’ নিশ্চিতসহ যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, কঠোর লকডাউনে সব ধরণের যান্ত্রিক গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

এ সময়ে যে সকল গার্মেন্টস, কারখানা ও শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে ঐসব প্রতিষ্ঠান নিজ দায়িত্বে গাড়ির ব্যবস্থা করে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীরা আনয়ন করবে।

করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমরা সর্বস্তরের জনগণকে সচেতন করতে চাই।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চট্টগ্রামে

ঋণ জালিয়াতি : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

নারীদেরকে জনসম্পদে পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

নারীদেরকে জনসম্পদে পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

রেল খাত আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি আরজেএর

রেল খাত আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি আরজেএর

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

অসহায় ও নিম্ন আয়ের রোজাদার পরিবারের পাশে প্রয়াস

অসহায় ও নিম্ন আয়ের রোজাদার পরিবারের পাশে প্রয়াস

বিজয়’৭১’-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিজয়’৭১’-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.