• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে ১৯২ রানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩ ২০২৪, ১৮:০৫ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম টেস্টে ১৯২ রানে হারল বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: মেহেদি হাসান মিরাজের লড়াকু ব্যাটিংয়ের পরও চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার কাছে ১৯২ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম টেস্ট ৩২৮ রানে হেরেছিল টাইগাররা। এর ফলে, দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলে শ্রীলংকা। এ নিয়ে ষষ্ঠ বার বাংলাদেশকে দুই বা তিন ম্যাচের দ্বিপাক্ষীক সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রীলংকা। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশকে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল লংকানরা।

চট্টগ্রাম সিটির জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫১১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে সাত উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশের। টেস্ট জিততে ম্যাচের শেষ দিন বাকী তিন উইকেটে আরে ২৪৩ রান দরকার ছিল টাইগারদের। মেহেদি হাসান মিরাজ ৪৪ ও তাইজুল ইসলাম দশ রানে অপরাজিত ছিলেন। মঙ্গলবার (২ এপ্রিল) ২৪৩ রানে সপ্তম উইকেট পতনের পর জুটি বেঁধে ম্যাচটি পঞ্চম দিনে নেন মিরাজ ও তাইজুল।

বুধবার (৩ এপ্রিল) দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন মিরাজ। তার হাফ-সেঞ্চুরি অর্জনের ওই ওভারের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়ে স্পিনার কামিন্দু মেন্ডিসের শিকার হন দুইটি চারে ১৪ রান করা তাইজুল। মিরাজের সাথে অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করেন তাইজুল। এরপর হাসান মাহমুদকে নিয়ে দলের রান ৩০০ পার করেন মিরাজ। দলীয় ৩১২ রানে পেসার লাহিরু কুমারার বাউন্সার সামলাতে না পেরে সিলি মিড অনে নিশান মাদুশকাকে ক্যাচ দেন ২৫ বলে ছয় রান করা হাসান। হাসানের পর বাংলাদেশের শেষ ব্যাটার খালেদ আহমেদকে দুই রানে বোল্ড করে শ্রীলংকার জয় নিশ্চিত করেন কুমারা। ৩১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। বুধবার (৩ এপ্রিল) সোয়া এক ঘন্টা ব্যাটিং করে ১৮ ওভারে তিন উইকেটে ৫০ রান যোগ করে টাইগাররা। ১৪টি চারে ১১০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন মিরাজ। কুমারা ৫০ রানে চারটি, কামিন্দু তিন ও জয়সুরিয়া দুই উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন শ্রীলংকার কামিন্দু।

এ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে নেমে গেল বাংলাদেশ। চার ম্যাচে এক জয় ও তিন হারে ২৫ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। এ টেস্ট জয়ে চার ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠল শ্রীলংকা।

টেস্টের আগে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলংকা এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

স্কোর:
শ্রীলংকা প্রথম ইনিংস: ৫৩১/১০
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৮/১০
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস: ১৫৭/৭ডিক্লেয়ারা
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২৬৮/৭, মিরাজ ৪৪*, তাইজুল ১০*):
মাহমুদুল ব জয়সুরিয়া ২৪
জাকির ক ডি সিলভা ব বিশ্ব ফার্নান্দো ১৯
নাজমুল ব কুমারা ২০
মোমিনুল ক কুমারা ব জয়সুরিয়া ৫০
সাকিব ক আসিথা ফার্নান্দো ব কামিন্দু ৩৬
লিটন ক মেন্ডিস ব কুমারা ৩৮
শাহাদাত এলবিডব্লু ব কামিন্দু ১৫
মিরাজ অপরাজিত ৮১
তাইজুল ক ফার্নান্দো ব কামিন্দু ১৪
হাসান ক ফার্নান্দো ব কুমারা ৬
খালেদ ব কুমারা ২
অতিরিক্ত (বা-৯, লেবা-২, নো-২) ১৩
মোট (অলআউট, ৮৫ ওভার) ৩১৮
উইকেট পতন: ১-৩৭ (মাহমুদুল), ২-৫১ (জাকির), ৩-৯৪ (নাজমুল), ৪-১৩২ (মোমিনুল), ৫-১৯৩ (সাকিব), ৬-১৯৭ (লিটন), ৭-২৪৩ (শাহাদাত), ৮-২৮১ (তাইজুল), ৯-৩১২ (হাসান), ১০-৩১৮ (খালেদ)।
বোলিং: বিশ্ব ফার্নান্দো: ১০-০-৩৯-১, আসিথা ফার্নান্দো: ১৫-২-৬২-০, কুমারা: ১৫-৩-৫০-৪, জয়সুরিয়া: ২৭-২-৯৯-২, ধনঞ্জয়া: ৮-২-২৫-০, কামিন্দু: ১০-০-৩২-৩।
ফল: শ্রীলংকা ১৯২ রানে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল শ্রীলংকা
ম্যাচ সেরা: কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)
সিরিজ সেরা: কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.