• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

৫০ শতবর্ষী গাছ কেটে র‌্যাম্প নির্মাণ করতে চায় সিডিএ, আন্দোলনের হুমকি নাগরিক সমাজের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১ ২০২৪, ১৭:৪৩ অপরাহ্ণ
অ- অ+
টাইগার পাসের শত বর্ষী গাছ কাটার পরিকল্পনা বন্ধের দাবি বাসদ চট্টগ্রামের
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: নগরবাসীর টানা আন্দোলনের ফলে চট্টগ্রাম সিটির সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ হলেও এবার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করে মহানগরীর টাইগারপাস থেকে সিআরবিমুখী পাহাড়ি রাস্তার ৪৬টি শত বর্ষী গাছ ও পাহাড়ের ঢালু কেটে ফেলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এতে গাছ ও পাহাড় ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে বলে জানান পরিবেশবিদরা। এলিভিটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণ করতে সিডিএর এ আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র ক্ষোভ জানিয়েছে নাগরিক সমাজ।

জানা গেছে, এরমধ্যে গাছ কাটা ও জমি ব্যবহারের অনুমতি চেয়ে বন বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ের কাছে আবেদন করেছে সিডিএ। যেসব গাছ কাটা হবে, সেগুলোর গায়ে এরমধ্যে সাদা রং দিয়ে নাম্বারিং করে চিহ্নিত করে দেয়া হয়েছে। অনুমোদন পেলে এ এলাকার পরিবশে রক্ষাকারী শতবর্ষী অর্ধশত গাছ কেটে ফেলবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ফলে, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এ দিকে, গাছ কাটার এ সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উল্লেখ করে পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা র‌্যাম্প নির্মাণের জন্য সিডিএ-কে বিকল্প পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

পরিবেশ আন্দোলন গ্রিন ফিঙ্গারস বাংলাদেশের কর্মকর্তা রিতু পারভী বলেন, ‘সিআরবি হেরিটেজ ঘোষিত এলাকা। সেখানে হাসপাতাল নির্মাণ করতে চাইলেও চট্টগ্রামবাসীর আন্দোলনের কারণে রেলওয়ে সরে এসেছে। পরিবেশ বিনষ্ট করে কোন স্থাপনা সিআরবি ও আশেপাশের এলাকায় করতে দেয়া হবে না। র‌্যাম্প নির্মাণের জন্য গাছ কাটার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। এরমধ্যে সোমবার (১ এপ্রিল) আমরা সিআরবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি।

রেলওয়ে সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে চট্টগ্রামের বন্দর এলাকার সাথে রেলওয়ের সিআরবি ও পলোগ্রাউন্ড মাঠের সংযোগ স্থাপনে পাহাড়ের ঢালে টাইগারপাস সড়ক নির্মাণ করা হয়। সিআরবি পাহাড়ের পাদদেশের ওপরের অংশে টাইগারপাস থেকে যাতায়াত এবং নিচের অংশে নিউমার্কেট থেকে টাইগারপাসমুখী সড়ক নির্মাণ করা হয়। এটি স্থানীয়দের কাছে দ্বিতল সড়ক হিসেবে পরিচিত। পাহাড় অক্ষুণ্ন রেখে চট্টগ্রাম সিটির সবচেয়ে দৃষ্টিনন্দন এ সড়কের নামকরণ করা হয় ইউসুফ চৌধুরীর নামে। এ সড়কের বিভাজক হিসেবে রাখা হয়েছে পাহাড়ের ঢাল। সড়ক বিভাজকে রিটার্নিং ওয়াল ছাড়াও লাগানো হয়েছে কয়েকশ ছোট-বড় গাছ। বেশকিছু গাছের বয়স ১০০ বছর পেরিয়ে গেছে। এসব গাছে বিভিন্ন রকম পাখির বাসাও রয়েছে।

সম্প্রতি চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যায়ে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে। চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সিটির সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে করা এ এক্সপ্রেসওয়ে গেল বছরের নভেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, কাজ শেষ না হওয়ায় এটি এখনো যানবাহন চলাচলের জন্য চালু করা হয়নি। সময়মত কাজ শেষ করতে না পারায় প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

সিডিএ সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের ১৪টি র‌্যাম্পের মধ্যে একটি জিইসি মোড়ে, দুইটি টাইগারপাসে, চারটি আগ্রাবাদে, একটি ফকিরহাটে, দুইটি নিমতলায়, দুইটি সিইপিজেডে এবং দুইটি কেইপিজেডে নির্মাণ করা হবে।

টাইগারপাস মোড়ে দুইটি র‌্যাম্পের মধ্যে একটি হবে সিআরবি হয়ে নিউ মার্কেটমুখী সড়কে, অন্যটি হবে আমবাগানমুখী সড়কে। দেওয়ানহাট ব্রিজের শেষ প্রান্ত সংলগ্ন অংশ থেকে টাইগারপাস মোড় ঘুরে সড়কের মাঝ বরাবর গিয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের অংশ পর্যন্ত প্রস্তাবিত র‌্যাম্পটি হবে। এটি নির্মাণে ১৪ শতক জমি ব্যবহারের অনুমতি চেয়ে গেল ২৫ মার্চ বাংলাদেশ রেলওয়ের কাছে চিঠি দিয়েছে সিডিএ।

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিআরবি এলাকায় র‌্যাম্প নির্মাণ করা হবে। ফলে, পাহাড়ি এ সড়কে র‌্যাম্প নির্মাণে গাছ কাটা হলেও পরিবেশের ক্ষতি হবে না।’

তিনি বলেন, ‘‌র‌্যাম্প নির্মাণে ৪৬টি গাছ কাটার পরিকল্পনা থাকলেও আমরা কয়েক গুণ গাছ রোপণ করব। পাহাড়ের ঢালে দ্বিতল পদ্ধতিতে নির্মিত সড়কটির কোন ক্ষতি না করে জাতীয় স্বার্থে র‌্যাম্পটি নির্মাণ করা হবে। এ জন্য রেলওয়ের কাছ থেকে জমি নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করবে সিডিএ।’

রেলওয়ের বিদ্যমান প্রটেকশন ওয়াল না ভেঙে পাহাড়কে সুরক্ষিত রেখেই সিডিএ র‌্যাম্প নির্মাণের কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, ‘সিডিএ আমাদের কাছে জমি ব্যবহারের অনুমতি চেয়েছে। এ সংক্রান্ত পূর্ব রেলওয়ের ডিআরএমের নেতৃত্বে আমাদের সাত সদস্যের একটি বিভাগীয় কমিটি আছে। অনুমোদনের আগে বিভাগীয় কমিটি জমিটি পরিদর্শন করবে। সেখানে কি পরিমাণ জমি আছে, কত গাছ আছে, গাছ কাটা হবে কিনা- সব ব্যাপার যাচাই করে বিভাগীয় কমিটি প্রতিবেদন দেবে। এরপর অনুমোদনের জন্য সদর দপ্তরে যাবে।’

গাছ কাটার ব্যাপারে জানতে চাইলে নাগরিক সমাজ চট্টগ্রামের যুগ্ম মহাসচিব মহসিন কাজী বলেন, ‘পরিবেশের ক্ষতি করে গাছ কেটে নয়, র‌্যাম্প নির্মাণের জন্য সিডিএকে অবশ্যই বিকল্প ভাবতে হবে। সরকারি কোন সংস্থা চট্টগ্রামবাসীর প্রতিবাদের মুখে শতবর্ষী গাছ কাটার চেষ্টা করলে ফের লাগাতার আন্দোলন শুরু হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.