• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২ ২০২৪, ২১:২৯ অপরাহ্ণ
অ- অ+
গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১১টি দেশ পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এবং রোটেটিং সদস্য আলজেরিয়া এতে বিরোধিতা করে। ভোট দেয়া থেকে বিরত থাকে গায়ানা। খবর আল জাজিরার।

নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়।

জাতিসংঘে নিযুক্ত আলজেরিয়ার দূত আমার বেন্দজামা বলেন, ‘প্রস্তাবের পাঠ্য (টেক্সট) অপূর্ণ। তা ফিলিস্তিনিদের সহ্য করা অপরিসীম যন্ত্রণা তুলে ধরতেও ব্যর্থ।’

তিনি নিরাপত্তা পরিষদকে বলেন, ‘যারা বিশ্বাস করে, ইসরাইলের দখলদার শক্তি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা বজায় রাখবে তারা ভুল। তাদের এ কল্পকাহিনী বাদ দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছিল, ‘তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়। যেটির মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে ও ইসরাইলের জিম্মিদের মুক্ত করা হবে। একই সাথে গাজায় জীবন বাঁচানো বিপুল ত্রাণ পৌঁছানো হবে।’

ভেটো দেয়ার পর এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেন, ‘এ প্রস্তাব হল যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। যেখানে গাজায় প্রথম দিকে ইসরাইলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন ‘গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখেছি।’

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, রাজনৈতিক কারণে রাশিয়া-চীন তাদের প্রস্তাবে ভেটো দিয়েছে। কারণ, তারা যেভাবেই হোক যুক্তরাষ্ট্রের পরাজয় চায়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা-থমাস গ্রিনফিল্ড বলেন, ‘রাশিয়া ও চীন প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি। কারণ, তারা চায় যুক্তরাষ্ট্র যে কোনভাবে হারুক। আরেক বার রাশিয়া প্রগতির সামনে রাজনীতিকে নিয়ে এসেছে।’

যুক্তরাষ্ট্রের তোলা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকা একমাত্র দেশ গায়ানা বলেছে, ‘এ প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয়েছে। তবে, এক বারের জন্যও ইসরাইলের কথা উল্লেখ করা হয়নি। তাহলে, কার প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হচ্ছে?’

এ প্রস্তাবের পূর্বে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরো তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু, ওই সবগুলো প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবগুলোতেও তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু, ওই সময় যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়ে এতে ভেটো দিয়েছিল। ওই সময় তাদের বক্তব্য ছিল, যদি গাজায় এখন যুদ্ধবিরতি কার্যকর করা হয় তাহলে এতে হামাস উপকৃত হবে ও জিম্মিরা মুক্তি পাবে না।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.